
মোঃসুজন আহমেদ সিরাজগঞ্জ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ মাদারিপুর জেলার সর্বস্তরের মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ পুলিশের এএসআই শাহাবুদ্দিন। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য আনন্দ, ভালোবাসা ও সম্প্রীতির এক মহামিলনের দিন। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর এই ঈদ আমাদের জীবনে নিয়ে আসে খুশি ও শান্তির বার্তা। এই দিনে ধনী-গরিব ভেদাভেদ ভুলে সবাই একে অপরের সাথে আনন্দ ভাগাভাগি করে নেয়। তিনি আরও বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে আমাদের সবাইকে সহমর্মিতা, মানবিকতা ও ভ্রাতৃত্ববোধ নিয়ে এগিয়ে আসতে হবে। অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে ঈদের আনন্দ ভাগ করে নেওয়ার মধ্যেই ঈদের প্রকৃত তাৎপর্য নিহিত রয়েছে। এএসআই শাহাবুদ্দিন বলেন, ঈদকে ঘিরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ পুলিশ সবসময় সতর্ক রয়েছে। সাধারণ মানুষ যাতে নিরাপদে ও স্বাচ্ছন্দ্যে ঈদের আনন্দ উপভোগ করতে পারেন সেজন্য পুলিশ সদস্যরা নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে। তিনি সকলকে আইন মেনে চলা এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান। পরিশেষে তিনি দেশবাসীসহ সর্বস্তরের মানুষের সুখ, শান্তি, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করে সবাইকে পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা জানান।
Leave a Reply