1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
পরীক্ষা একটা বাকি থাকতেই চলে গেলেন শাকিল
June 10, 2026, 12:38 am
Title :
সমাজ গঠনে স্বেচ্ছাসেবা সময়ের এক অনিবার্য দাবি নওগাঁর বদলগাছি জনস্বাস্থ্য অফিসের গাছ নিখোঁজের ঘটনায় নতুন মোড়: চাঁদা দাবির অভিযোগ, তদন্তে উঠে আসছে নানা তথ্য ধামইরহাটে তরুণীর অশ্লীল ছবি অনলাইনে ছড়ানোর অভিযোগে টাঙ্গাইল থেকে যুবক গ্রেপ্তার ব্যাকডেটের নিয়োগে এমপিও বাণিজ্যের অভিযোগ নওগাঁর মহেশপুর জুনিয়র স্কুলে চার শিক্ষক নিয়োগ নিয়ে তোলপাড়, তদন্তে ঘুষ লেনদেনেরও অভিযোগ প্রতিবন্ধিতা ও জেন্ডার সংবেদনশীল জনগোষ্ঠীর ঝুঁকি হ্রাসে আমাদের দায়িত্ব নারী ও কিশোরী বান্ধব পরিবেশ চাই নওগাঁয় ভ্যান চালক বেলাল হোসেনের উদ্যোগে পড়ুয়াদের মাঝে কলম ও টিফিন বিতরণ। নিয়ামতপুরে পুলিশ সুপারের সঙ্গে শিক্ষার্থীদের সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুরে কারিতাস বাংলাদেশ এর উদ্যোগে ওয়ান স্টপ সলিউশন সেন্টার স্থাপনের সম্ভাবনা বিষয়ক সম্মেলন অনুষ্ঠিত নওগাঁয় মধ্যরাতে পুলিশের বিশেষ অভিযান: ৯০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

পরীক্ষা একটা বাকি থাকতেই চলে গেলেন শাকিল

  • Update Time : রবিবার, অক্টোবর ১, ২০২৩
  • 252 Time View

মোঃ আবু সুফিয়ান শান্তি স্টাফ রিপোর্টারঃ বাসের ধাক্কায় কোটচাঁদপুরে এইচএসসি পরিক্ষার্থী শাকিল বিশ্বাস (১৯) নিহত হয়েছেন। তিনি কোটচাঁদপুরের জগন্নাথপুর গ্রামের লিটন বিশ্বাসের ছেলে। শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে কোটচাঁদপুর-কালিগঞ্জ সড়কের আরাবী ড্রাগ হাউজের সামনে। প্রত্যক্ষদর্শী জুয়েল হোসেন জানান, শনিবার দুপুর ১টার শালক পানি বোঝাই ভ্যান নিয়ে বাজারে যাচ্ছিলেন। এ সময় জীবননগর থেকে ছেড়ে আসা নিউ সিজান শাপলা পরিবহনের বাসটি পিছন থেকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন শাকিল। স্থানীয়রা তাকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। যশোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। জগন্নাথপুর গ্রামের সাবেক ইউপি সদস্য শহিদুল ইসলাম জানান, শাকিল পরিবারের বড় ছেলে। সে কোটচাঁদপুর সরকারি কেএমএইচ ডিগ্রি কলেজের এইচএসসি পরিক্ষার্থী ছিল। তার একটা মাত্র পরীক্ষা দেয়া ছিল। এ ব্যাপার কোটচাঁদপুর মডেল থানার এসআই কামরুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে বাসটি জব্দ করে থানায় আনা হয়েছে। শাকিলের পরিবার মামলা করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST