1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
পুলিশ সুপারের নির্দেশনায় মাদকবিরোধী অভিযানে ৩৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ জন গ্রেফতার
September 9, 2026, 11:02 pm
Title :
আউশ ধানের দামে হতাশ চাষিরা কোটচাঁদপুরে মাদ্রাসা শিক্ষকের মুক্তির দাবিতে মানববন্ধন ৮ই সেপ্টেম্বর আন্তর্জাতিক সাক্ষরতা দিবস: আমাদের অঙ্গীকার ও করণীয় শান্তি বনাম অশান্তি প্রবন্ধক প্রকৃতির রুদ্ররূপ ও বিপন্ন মানবতা: নেপালের ক্ষত থেকে শিক্ষা নওগাঁয় কিশোর গ্যাং ও মাদক কারবারীদের কঠোর হুঁশিয়ারি ‘কিশোর গ্যাং ও মাদকের সঙ্গে জড়িতদের স্থান হবে জেলখানায়’—পুলিশ সুপার নওগাঁয় বিএমডিএর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন নওগাঁর নজিপুরের প্রান কেন্দ্রের রাস্তার করুনাবস্থা কোটচাঁদপুরে বেপরোয়া বাস কেড়ে নিল হোটেল কর্মচারীর প্রাণ জলবায়ু সংকট ও উত্তর-পশ্চিমাঞ্চলের প্রান্তিক জীবন: অস্তিত্ব রক্ষার সংগ্রাম ও টেকসই সমাধান

পুলিশ সুপারের নির্দেশনায় মাদকবিরোধী অভিযানে ৩৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ জন গ্রেফতার

  • Update Time : শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬
  • 65 Time View

 শান্তি আক্তার : নওগাঁ প্রতিনিধি নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় মান্দা থানা পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ৩৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ টাকাসহ দুই মাদক সংশ্লিষ্ট ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, মান্দা উপজেলার ৬ নম্বর মৈনম ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বিলদুবলা দিয়ারাপাড়া গ্রামের মোঃ সিরাজুল ইসলামের বাড়ির সামনের রাস্তা থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— ১. মোঃ হুমায়ুন কবির (২৫), পিতা মোঃ সিরাজুল ইসলাম, সাং বিলদুবলা দিয়ারাপাড়া (চানপুর), থানা মান্দা, জেলা নওগাঁ। ২. মোঃ পাভেল ওরফে পরাগ (৩০), পিতা মোঃ রিংকু ওরফে রিন্টু, সাং দক্ষিণ বৃন্দাবনপাড়া (শিমুল বেকারীর পাশে বাড়ি), থানা ও জেলা বগুড়া; বর্তমানে বিলদুবলা দিয়ারাপাড়া (চানপুর), মান্দা, নওগাঁ এলাকায় অবস্থানরত। তাদের দেহ তল্লাশি করে পরিহিত প্যান্টের সামনের ডান পকেট থেকে ৩৫ পিস Tapentadol Tablets 100 mg উদ্ধার করা হয়। এছাড়া মাদক বিক্রির নগদ ৮২০ টাকা জব্দ করা হয়েছে। পুলিশের দাবি, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কেনাবেচার সঙ্গে জড়িত ছিল। উদ্ধারকৃত আলামত জব্দ করে তাদের বিরুদ্ধে মান্দা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে বিষয়টি তদন্তাধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST