1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
পুলিশ সুপারের নির্দেশে ডিবির মাদকবিরোধী অভিযান, ১২০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩
September 9, 2026, 10:58 pm
Title :
আউশ ধানের দামে হতাশ চাষিরা কোটচাঁদপুরে মাদ্রাসা শিক্ষকের মুক্তির দাবিতে মানববন্ধন ৮ই সেপ্টেম্বর আন্তর্জাতিক সাক্ষরতা দিবস: আমাদের অঙ্গীকার ও করণীয় শান্তি বনাম অশান্তি প্রবন্ধক প্রকৃতির রুদ্ররূপ ও বিপন্ন মানবতা: নেপালের ক্ষত থেকে শিক্ষা নওগাঁয় কিশোর গ্যাং ও মাদক কারবারীদের কঠোর হুঁশিয়ারি ‘কিশোর গ্যাং ও মাদকের সঙ্গে জড়িতদের স্থান হবে জেলখানায়’—পুলিশ সুপার নওগাঁয় বিএমডিএর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন নওগাঁর নজিপুরের প্রান কেন্দ্রের রাস্তার করুনাবস্থা কোটচাঁদপুরে বেপরোয়া বাস কেড়ে নিল হোটেল কর্মচারীর প্রাণ জলবায়ু সংকট ও উত্তর-পশ্চিমাঞ্চলের প্রান্তিক জীবন: অস্তিত্ব রক্ষার সংগ্রাম ও টেকসই সমাধান

পুলিশ সুপারের নির্দেশে ডিবির মাদকবিরোধী অভিযান, ১২০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩

  • Update Time : বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
  • 87 Time View

শান্তি আক্তার :নওগাঁ প্রতিনিধি: নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) নওগাঁর একটি টিম বদলগাছী থানা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ১২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেফতার করেছে। অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি টিম জানতে পারে, বদলগাছী থানাধীন হলুদবিহার গ্রামের সুমন নামের এক ব্যক্তি তার বসতবাড়িতে মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। সংবাদের ভিত্তিতে রাত ১০টার দিকে অভিযান পরিচালনা করে সুমন হোসেন (৩৬), পিতা—ময়েন উদ্দিন, গ্রাম—হলুদবিহার, থানা—বদলগাছী, জেলা—নওগাঁর বাড়িতে তল্লাশি চালানো হয়। উপস্থিত লোকজনের সামনে তার দেহ তল্লাশি করে পরিহিত প্যান্টের পকেট থেকে ১২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় সুমনের দুই সহযোগী গোলাম মোস্তফা (২৮), পিতা—মৃত আহমেদ আলী, গ্রাম—কোলার পালশা, থানা—বদলগাছী এবং আবুল কাশেম (৪৬), পিতা—মৃত শাহজাহান, গ্রাম—খামার আক্কেলপুর, থানা—বদলগাছী, জেলা—নওগাঁকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বদলগাছী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST