
শান্তি আক্তার :নওগাঁ প্রতিনিধি
পুলিশ সুপার নওগাঁ মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় নওগাঁ সদর মডেল থানা পুলিশের একটি বিশেষ টিম ইং-১২/১১/২০২৬ তারিখ রাত ০০.৪৫ ঘটিকায় নওগাঁ সদর মডেল থানাধীন বক্তারপুর ইউনিয়নের পাহারপুর(সাহেবপাড়া) সড়কে চেকপোস্ট পরিচালনা করে। চেকপোষ্টে মাদক ব্যবসায়ী ১.মোঃ সাজ্জাদ হোসেন(৩৯) পিতা-মৃত-মেছের আলী, মাতা-মোছাঃ আলেছা বেগম, সাং-পাহাড়পুর(সাহেবপাড়া), থানা- নওগাঁ সদর, জেলা-নওগাঁকে রাস্তার উপর হতে ১০(দশ) পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার করা হয় । উল্লেখ্য যে গ্রেফতারকৃত সাজ্জাদ একজন সাজা প্রাপ্ত আসামী। তার নামে এক বছরের একটি সাজাপ্রাপ্ত গ্রেফতারি পরানোও আছে।
আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Leave a Reply