1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
পোরশায় মাদকবিরোধী অভিযানে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
July 18, 2026, 4:20 am
Title :
কোটচাঁদপুরে রেললাইনে এক যুবকের আত্মহত্যার অভিযোগ শৈলকূপায় আওয়ামীলীগের চেয়ারম্যানরা সভায় উপস্থিত থাকায় জুলাই যোদ্ধাদের সভা বর্জন ঝিনাইদহ জেলা ছাত্রশিবিরের নতুন কমিটি: সভাপতি রিয়াজুল, সেক্রেটারি মুজাহিদুল নওগাঁ সদর মডেল থানায় শোভাবর্ধনকারী থাই চেরি ফুলের চারা রোপণ পোরশায় মাদকবিরোধী অভিযানে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১ নওগাঁয় সাবেক অধ্যক্ষের স্ত্রীকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা: অভিযুক্ত নারী গ্রেপ্তার কোটচাঁদপুরে জুলাই শহীদ দিবস উপলক্ষে জামায়াতের র‍্যালি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পুলিশ সুপারের তত্ত্বাবধানে নওগাঁ জেলা পুলিশের সাফল্য: অজ্ঞান করে হত্যা ও স্বর্ণালংকার লুটের রহস্য উদঘাটন, দুইজন গ্রেফতার নওগাঁয় দেশীয় চোলাই মদ সহ এক নারী নেশা বিক্রেতা আটক জুলাই শহীদ দিবস উপলক্ষে নওগাঁ জেলা পুলিশের শ্রদ্ধা নিবেদন

পোরশায় মাদকবিরোধী অভিযানে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

  • Update Time : শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
  • 35 Time View

শান্তি আক্তার | নওগাঁ প্রতিনিধি নওগাঁ জেলার পোরশা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক পেশাদার মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম-এর দিকনির্দেশনায় শুক্রবার (১৭ জুলাই ২০২৬) সকাল আনুমানিক ৯টা ৩০ মিনিটে পোরশা থানার ৪ নম্বর গাঙ্গুরিয়া ইউনিয়নের দেওনাপাড়া গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে পোরশা থানার অফিসার ও সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে মাদক বিক্রয়কালে মো. বেলাল হোসেন (৩৭)-কে আটক করেন। তিনি মৃত ছবের আলীর ছেলে এবং গাঙ্গুরিয়া (দেওনাপাড়া) গ্রামের বাসিন্দা। আটকের পর তার দেহ তল্লাশি করে ডান হাতে থাকা একটি শপিং ব্যাগের ভেতর সাদা পলিথিনে মোড়ানো ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করেছে পুলিশ। পোরশা থানা পুলিশ জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি জেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST