November 19, 2026, 6:21 am
Title :
সীতাকুণ্ডে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে মাঠপর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ অনুষ্ঠিত নওগাঁর পত্নীতলায় ঐতিহ্যবাহী গ্রামীণ নবান্ন মেলা নওগাঁর মহাদেবপুরে স্বামীর নির্মম ও পাষবিক নির্যাতনে গৃহবধূর মর্মা মৃত্যু নওগাঁর পোরশায় ১১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার, মোটরসাইকেল জব্দ ফুলবাড়ীতে দৈনিক ভোরের চেতনার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত চাটখিল জামায়াতে নেতৃত্বে পরিবর্তন, উপজেলা আমির আক্তার হোসেন, পৌরসভায় নূর হোসেন রিয়াজ নওগাঁয় কার্যক্রম নিষিদ্ধ দলের সক্রিয় নেতা গ্রেফতার, রয়েছে ৫টি গ্রেফতারি পরোয়ানা নওগাঁয় বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত নওগাঁ সদরের শৈলগাছীতে বিএনপির সাধারণ সম্পাদক মহসিন ইসলামের উদ্যোগে বিশাল উঠান বৈঠক অনুষ্ঠিত নওগাঁয় ঐতিহাসিক যোগীর ঘোপের ৩০০ বিঘা সম্পত্তি দখলের অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন

বাউফলে সাংবাদিক সম্মেলনের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত।

  • Update Time : Sunday, April 30, 2023
  • 433 Time View

শফিকুল ইসলাম,পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ

স্থানীয় সাংসদ ও বাউফল উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ.স.ম ফিরোজ এমপির পক্ষে (২৯ এপ্রিল) শনিবার জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাউফল পৌর মেয়র জিয়াউল হক জুয়েল, বাউফল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মোতালেব হাওলাদার, ব্যবসায়ী হাসিব আলম তালুকদারের বিরুদ্ধে মিথ্যাচার ও মনগড়া তথ্য, বিভ্রাটমূলক সাংবাদিক সম্মেলনের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ (৩০ এপ্রিল) রবিবার দুপুর ১২টার কুন্ডু পট্টি দলীয় কার্যালয়ে জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য মোঃ জসিম উদ্দিন ফরাজীর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করে সাবেক কেন্দ্রীয় কৃষক লীগের সদস্য এস এম ইউসুফ। তিনি লিখিত বক্তব্য বলেন, গতকাল কতিপয় রাজনৈতিক ব্যক্তি সাংবাদিক সম্মেলন করে জিয়াউল হক জুয়েল সম্পর্কে যে মিথ্যা বানোয়াট, ভুল বিভ্রান্তকর তথ্য দিয়েছে আমরা উক্ত সাংবাদিক সম্মেলনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তিনি লিখিত বক্তব্য আরো বলেন, জনতা ভবনের সাইনবোর্ড নিয়ে যে প্রশ্ন তুলেছে ঐ স্থানে জনতা ভবন, বাউফল-পটুয়াখালী লেখা ছিল। মোঃ জিয়াউল হক জুয়েল (২৬ এপ্রিল) বুধবার বাউফল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আব্দুল মোতালেব হালাদার কে ১৭-০৩-২০২৩ ইং তারিখে উপূর্যপুরী হামলা ও কুপিয়ে আহত করার প্রতিবাদে সমাবেশে বক্তব্য রাখার জন্য, জনতা ভবনের সাইনবোর্ড রাতের আঁধারে পরিবর্তন করে বাংলাদেশ আওয়ামী লীগ কার্যালয়, জনতা ভবন লেখা সাইন বোর্ড টি লাগানো হয়। লক্ষ্য করে দেখবেন তাও আওয়ামী লীগের কার্যালয় লেখার চেয়ে জনতা ভবন লেখাটি অনেক বড়। এসময় সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তালুকদার মোঃ জাহাঙ্গীর,জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও বগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদ হাসান, মদনপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা, নাজিরপুর তাঁতের কাঠি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম মহসিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিপন, বাউফল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাহিদুল ইসলাম, নওমালা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ শাহজাদা হাওলাদার, বাউফল উপজেলা ছাত্রলীগের সভাপতি সাইদুর রহমান,সাধারণ সম্পাদক মাহমুদ রাহাত জামশেদ সহ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতা কর্মী সহ স্থানীয় বিভিন্ন প্রিন্ট মিডিয়া ও ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST