1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
বিরোধীদল বিহীন ডামী নির্বাচন জনগণ প্রত্যাখ্যান করবে-ব্যারিস্টার খোকন
July 20, 2026, 9:36 am
Title :
কোটচাঁদপুরে সাংবাদিকের বাড়িতে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগ নওগাঁ সীমান্তে ১৫০০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার, চোরাকারবারীরা পগারপার নওগাঁয় নামফলক উন্মোচনের মধ্য দিয়ে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক যাত্রা শুরু যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় সিনিয়র সাংগঠনিক সম্পাদক হলেন আত্রাইয়ের সাব্বির কোটচাঁদপুরে রেললাইনে এক যুবকের আত্মহত্যার অভিযোগ শৈলকূপায় আওয়ামীলীগের চেয়ারম্যানরা সভায় উপস্থিত থাকায় জুলাই যোদ্ধাদের সভা বর্জন ঝিনাইদহ জেলা ছাত্রশিবিরের নতুন কমিটি: সভাপতি রিয়াজুল, সেক্রেটারি মুজাহিদুল নওগাঁ সদর মডেল থানায় শোভাবর্ধনকারী থাই চেরি ফুলের চারা রোপণ পোরশায় মাদকবিরোধী অভিযানে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১ নওগাঁয় সাবেক অধ্যক্ষের স্ত্রীকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা: অভিযুক্ত নারী গ্রেপ্তার

বিরোধীদল বিহীন ডামী নির্বাচন জনগণ প্রত্যাখ্যান করবে-ব্যারিস্টার খোকন

  • Update Time : শনিবার, ডিসেম্বর ২৩, ২০২৩
  • 294 Time View

মোঃ বেল্লাল হোসাইন নাঈম, স্টাফ রিপোর্টারঃ নোয়াখালীর চাটখিল-সোনাইমুড়ী তার নির্বাচনী এলাকায় আগামী ৭ তারিখে বর্তমান সরকারের পছন্দের নির্বাচন কমিশনের পাতানো একদলীয় ডামী নির্বাচন বয়কট ও বর্জন করার জন্য জনগণের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে লিফলেট বিতরণ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব, সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও নোয়াখালী-১ আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন। শুক্রবার সকালে চাটখিলে দলীয় নেতৃবৃন্দুকে সাথে নিয়ে কেন্দ্রীয় কর্মসূচি জনগণের মাঝে লিফলেট বিতরণ করা হয়েছে । এই সময় তিনি দুটি পথ সভায় সংক্ষিপ্ত বক্তৃতায় দেন। তিনি বলেন সারাদেশে কোথাও ভোটের আমেজ নেই। বর্তমান নির্বাচন কমিশনের পাতানো নির্বাচন সারা বাংলাদেশের জনগণ আগামী ৭ তারিখে প্রত্যাখ্যান করবে। এই কমিশন দেশের জনগণের ট্যাক্সের কোটি কোটি টাকা নষ্ট করেছে ।এ পাতানো নির্বাচন নামের নাটক দেশকে গভীর সংকটে নিমজ্জিত করবে। দেশে বিদেশে নির্বাচনের গ্রহণ যোগ্যতা পাবেনা। খোকন আরো বলেন সরকারদলীয় লোকজনের সিন্ডিকেটের কারণে সারা দেশে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি। জনগন ঠিকমতো খেতে পারে না।এখনো সময় আছে এই পাতানো নির্বাচন বন্ধ করে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ মূলক নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে নতুন তফসিল ঘোষণা করুন ।দেশের ১৮ কোটি জনগণ যেনো ভোট কেন্দ্রে গিয়ে নিজের ভোট নিজে দিতে পারে। আমার ভোট আমি দিবো, যাকে খুশি তাকে দিব সেই রকম নির্বাচনে দাবি জানান। লিফলেট বিতরণের সময় উপস্থিত ছিলো চাটখিল পৌরসভা বিএনপির আহবায়ক সামছুল আরফিন শামিম, সদস্য সচিব আহছানুল হক মাসুদ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলা উদ্দিন ভূঁইয়া, মিজানুর রহমান, উপজেলা শ্রমিকদলের সদস্য সচিব মাসুদ হাজী সহ উপজেলা ও পৌরসভা বিএনপি অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। পরে ব্যারিস্টার মাহবুব খোকন তার নির্বাচনী এলাকায় কয়েকজন দলীয় নেতা কর্মীর কবর জিয়ারত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST