1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
বেতন-ভাতা বৃদ্ধি ও কর্মচারী হিসেবে স্বীকৃতির দাবিতে কোটচাঁদপুরে পোস্ট অফিস কর্মীদের স্মারকলিপি প্রদান
August 25, 2026, 4:10 am
Title :
জীবননগরে উপশম প্লাসের উদ্যোগে ফ্রি স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা পরামর্শ নওগাঁয় চোরাই গরুসহ গরু চোর গ্রেফতার হাসপাতালে মজুত থাকলেও রোগীকে বাইরে থেকে স্যালাইন কেনার নির্দেশ, নিজ খরচে কিনে দিলেন স্বাস্থ্যমন্ত্রী মহেশপুরে এম.পি.বি. মাধ্যমিক বিদ্যালয়ে এডহক কমিটির সভাপতি খালেক মাসুদ মহেশপুরে প্রিমিয়ার সিমেন্টের উদ্যোগে উৎসবমুখর পরিবেশে নির্মাণ শ্রমিকদের ‘বিশ্বকাপ মাতোয়ারা’ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় মেরিনা হত্যাকান্ডের আর এক অভিযুক্ত গ্রেফতার নওগাঁর পত্নী তলায় গত ২৪ ঘন্টায় ১০ জন অপরাধী আটক নওগাঁর পত্নী তলায় কলা বাগান বিনষ্টকারী আটক “মাটির মা ফাউন্ডেশন” কোলকাতা শাখার আহ্বায়ক কমিটি গঠিত মান্দায় ৪৬০ লিটার চোলাই মদসহ নারী গ্রেফতার

বেতন-ভাতা বৃদ্ধি ও কর্মচারী হিসেবে স্বীকৃতির দাবিতে কোটচাঁদপুরে পোস্ট অফিস কর্মীদের স্মারকলিপি প্রদান

  • Update Time : বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬
  • 128 Time View

 মোঃ জাহাঙ্গীর আলম, কোটচাঁদপুর সংবাদদাতা ঝিনাইদহ: বেতন-ভাতা বৃদ্ধি এবং কর্মচারী হিসেবে স্বীকৃতি প্রদানের দুই দফা দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুর ১২টায় ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপা রানী সরকার (ইউএনও) এর কাছে স্মারকলিপি প্রদান করেছেন উপজেলার বিভিন্ন শাখা পোস্ট অফিসের কর্মীরা। স্মারকলিপিতে কর্মীরা তাদের দুই দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো— (১) বেতন-ভাতা বৃদ্ধি এবং (২) কর্মচারী হিসেবে সরকারি স্বীকৃতি প্রদান। এ সময় উপস্থিত ছিলেন বলুহর পোস্ট অফিসের পোস্টম্যান মো. আশরাফুজ্জামান মিন্টু, শেরখালী পোস্ট অফিসের রানার আক্তার হোসেন, তালসার পোস্ট অফিসের পোস্টম্যান রবিউল ইসলাম, শিশুতলা পোস্ট অফিসের কর্মী শাহনাজ পারভীন, শেরখালী পোস্ট অফিসের পোস্টম্যান কামাল হোসেন এবং বিদ্যাধরপুর পোস্ট অফিসের রানার রুনা,সহ আরও অনেকে। আন্দোলনরত কর্মীরা জানান, দীর্ঘদিন ধরে তারা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করলেও ন্যায্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। তাই তাদের যৌক্তিক দুই দফা দাবি দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST