1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
বোরহানউদ্দিনে জমি নিয়ে বিরোধের জেরে থানায় অভিযোগ দায়ের
June 10, 2026, 12:34 am
Title :
সমাজ গঠনে স্বেচ্ছাসেবা সময়ের এক অনিবার্য দাবি নওগাঁর বদলগাছি জনস্বাস্থ্য অফিসের গাছ নিখোঁজের ঘটনায় নতুন মোড়: চাঁদা দাবির অভিযোগ, তদন্তে উঠে আসছে নানা তথ্য ধামইরহাটে তরুণীর অশ্লীল ছবি অনলাইনে ছড়ানোর অভিযোগে টাঙ্গাইল থেকে যুবক গ্রেপ্তার ব্যাকডেটের নিয়োগে এমপিও বাণিজ্যের অভিযোগ নওগাঁর মহেশপুর জুনিয়র স্কুলে চার শিক্ষক নিয়োগ নিয়ে তোলপাড়, তদন্তে ঘুষ লেনদেনেরও অভিযোগ প্রতিবন্ধিতা ও জেন্ডার সংবেদনশীল জনগোষ্ঠীর ঝুঁকি হ্রাসে আমাদের দায়িত্ব নারী ও কিশোরী বান্ধব পরিবেশ চাই নওগাঁয় ভ্যান চালক বেলাল হোসেনের উদ্যোগে পড়ুয়াদের মাঝে কলম ও টিফিন বিতরণ। নিয়ামতপুরে পুলিশ সুপারের সঙ্গে শিক্ষার্থীদের সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুরে কারিতাস বাংলাদেশ এর উদ্যোগে ওয়ান স্টপ সলিউশন সেন্টার স্থাপনের সম্ভাবনা বিষয়ক সম্মেলন অনুষ্ঠিত নওগাঁয় মধ্যরাতে পুলিশের বিশেষ অভিযান: ৯০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

বোরহানউদ্দিনে জমি নিয়ে বিরোধের জেরে থানায় অভিযোগ দায়ের

  • Update Time : সোমবার, মে ২২, ২০২৩
  • 270 Time View

নিজস্ব প্রতিবেদক,ভোলা: ভোলা বোরহানউদ্দিনে কাচিয়া ইউনিয়নে শাফিজুল মাতাব্বর নামে একজনের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ করেন ওই এলাকার অনুজ কুমার দে নামে এক ব্যক্তি। অনুজের ছেলে জগন্নাথ(২৮)বলেন, শাফিজল মাতাব্বর হাল দাগে ১ একর ৪৬ শতাংশ জমি দখল করার অপচেষ্টা চালায়”মাটি কাটার যন্ত্র (ভেকু) দিয়ে আমাদের জমির ভিতর হাটার রাস্তা তৈরি করতে যায়,আমরা সাথে সাথে এ ঘটনায় বোরহানউদ্দিন থানায় অভিযোগ দায়ের করি।পরে বোরহানউদ্দিন থানার পরিদর্শক (তদন্ত )রেজাউল করিম রাজিব ঘটনাস্থলে এসে দুই পক্ষকে নিয়ে আপস মীমাংসা করার জন্য বলেন এবং জমির কাগজপত্র নিয়ে থানায় আসার জন্য বলেন।পাশাপাশি তিনি মাটি কাটা বন্ধের নির্দেশ দেন। অনুজের ছেলে জগন্নাথ আরো বলেন , এই জমি বিরোধের মামলা কোর্টে চলমান রয়েছে। শাফিজল মাতাব্বরের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন,আমি তাদের জমি জোর করে খাই না,আমার কাছে কাগজপত্র সবই আছে,জমির প্রকৃত মালিক আমি নিজেই। এ বিষয়ে জানতে চাইলে বোরহানউদ্দিন থানার (পরিদর্শক) তদন্ত রেজাউল করিম বলেন,আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি যাতে না হয় তার জন্য উভয়পক্ষকে স্থানীয়ভাবে আপোষ মীমাংসার জন্য আগামী ২৮ মে ডাকা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST