1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
বোরহানউদ্দিনে মাদক মামলায় ১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার
September 17, 2026, 12:43 am
Title :
মহেশপুরে অসহায় পরিবারের পাশে আব্দুল হাই সীতাকুণ্ড মডেল থানার ওসি আবারো জেলার শ্রেষ্ঠ নির্বাচিত নওগাঁয় ইয়েসওয়ার্ল্ড কনসোর্টিয়ামের সেমিনার ও উদ্যোক্তা সম্মেলন অনুষ্ঠিত নিয়ামতপুরে ৫৫০ লিটার চোলাইমদসহ গ্রেপ্তার ৩ পত্নীতলায় ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী নওগাঁয় ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন নওগাঁয় নির্বাচনের জন্য আগাম দোয়া কামনা জিয়া সাইবার ফোর্স পীরগঞ্জ উপজেলা শাখার ১৭ সদস্যের আংশিক কমিটি অনুমোদন ‎কোটচাঁদপুরে প্রেসক্লাবের দুই প্রয়াত সাংবাদিককে স্মরণে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত নওগাঁর ধামুইর হাটে পৈতৃক জমি জবরদখল ও প্রাণনাশের হুমকি: সংবাদ সম্মেলন করে প্রশাসনের হস্তক্ষেপ দাবি

বোরহানউদ্দিনে মাদক মামলায় ১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

  • Update Time : রবিবার, জুন ১৮, ২০২৩
  • 382 Time View

মোঃ সাইফুল ইসলাম আকাশ নিজস্ব প্রতিবেদক,ভোলা: ভোলার বোরহানউদ্দিনে ২ টি মাদক মামলায় ১ বছরের কারাদণ্ড প্রাপ্ত পলাতক আসামি আকবরকে গ্রেফতার করেছে বোরহানউদ্দিন থানা পুলিশের একটি টিম। বোরহানউদ্দিন থানা পুলিশ সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে ১৮ জুন রবিবার সকালে বোরহানউদ্দিন থানার ওসি মোঃ মনির হোসেন মিয়ার নির্দেশে বোরহানউদ্দিন থানার উপ-পরিদর্শক মহিউদ্দিন জুয়েল সহ একটি টিম বোরহানউদ্দিন উপজেলার টগবী ইউনিয়নের মনিরম বাজার এলাকা থেকে আকবর কে গ্রেফতার করে।আকবর বোরহানউদ্দিন উপজেলার টগবী ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের মোফাজ্জল হোসেনের ছেলে বলে জানা গেছে। বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকতা মোঃ মনির হোসেন মিয়া ১৮ জুন রবিবার বিকালে আজকের পত্রিকাকে বলেন,মাদক মামলায় সাজাপ্রাপ্ত ১ বছরের পলাতক আসামী আকবরকে ১৮ জুন রবিবার সকালে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি আরো বলেন,২০২২ সালে ২টি মাদক মামলায় আদালতের বিজ্ঞ বিচারক মাদক মামলার আসামী আকবরকে ১ টি মাদক মামলায় ৬ মাসের কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন এবং অনাদায়ে আরো ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডে দন্ডিত করেন,অপরটিতে ৬ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা এবং অনাদায়ে আরো ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডে দন্ডিত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST