1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
বোরহানউদ্দিনে ৫ জেলে আটক,নৌকা ও অবৈধ জাল জব্দ
July 11, 2026, 2:19 am
Title :
রাণীনগরে ২০ লাখ টাকা মূল্যের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন নওগাঁর পত্নীতলায় ২০ পিচ নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক বেতন-ভাতা বৃদ্ধি ও কর্মচারী হিসেবে স্বীকৃতির দাবিতে কোটচাঁদপুরে পোস্ট অফিস কর্মীদের স্মারকলিপি প্রদান নওগাঁর পত্নীতলায় ৩ মাদক ব্যবসায়ী পাকড়াও দৌলতপুরে বাংলাদেশ গ্রাম পুলিশ কল্যাণ সংস্থার উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠান টানা ভারী বর্ষণে নওগাঁ শহরে ভয়াবহ জলাবদ্ধতা, চরম দুর্ভোগে জনজীবন সিএমএস এলাকা থেকে হারানো কিশোরের সন্ধানে পরিবার ময়মনসিংহে মাদক ব্যবসায়ীদের মাদক অফিসের মাসুদ ও সালমানের সাথে লেনদেনের অভিযোগ শৈলকুপায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক মহেশপুরে ফেসবুকে অপপ্রচার প্রতিরোধ, মাদকের কুফল ও বাল্যবিবাহ প্রতিরোধে আলোচনা সভা

বোরহানউদ্দিনে ৫ জেলে আটক,নৌকা ও অবৈধ জাল জব্দ

  • Update Time : বুধবার, মে ৩, ২০২৩
  • 287 Time View

 মোঃ সাইফুল ইসলাম আকাশ নিজস্ব প্রতিবেদক,ভোলা ভোলা বোরহানউদ্দিনে অবৈধ বেহুন্দী জাল দিয়ে জাটকাসহ বিভিন্ন প্রজাতির মাছ শিকারের দায়ে ৫ জেলেকে আটক করেছে মির্জাকালু নৌ-পুলিশের একটি টিম। মির্জাকালু নৌ-পুলিশ ফাঁড়ি সুত্রে জানা যায়,৩ মে বুধবার সকাল সাড়ে ১০ টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে হাসান নগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড সংলগ্ন সুগিজ ঘাট এলাকার মেঘনা নদীতে সরকারী নির্দেশ অমান্য করে নৌকাযোগে নিষিদ্ধ বেহুদী জাল নিয়ে জাটকা ইলিশ সহ বিভিন্ন প্রজাতির মাছ শিকারের সময় মোঃ শাহাবুদ্দিন ফরাজী (৪০) পিতা: মৃত- মোফাজ্জল হোসেন,মোঃ ইলিয়াস দালাল (৩৭),মোঃ রাসেল হাওলাদার (২৩),পিতা- মোঃ আনোয়ার হাওলাদার,মোঃ ইমন মিস্ত্রী (২২), পিতা- মোঃ নাসির মিস্ত্রী,মোঃ শাহিন (২০),পিতা-মোঃ নজুমল ইসলাম কে আটক করা হয়েছে। আটককৃতরা বোরহানউদ্দিন ও তজুমদ্দিন উপজেলার বিভিন্ন ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে। এসময় তাদের কাছ থেকে একটি ৬০ হাজার টাকা মূল্যের ইঞ্জিন চালিত কাঠের নৌকা ও ১৪৪ বর্গমিটার বেহুন্দী জাল জব্দ করা হয়েছে। মির্জাকালু নৌ-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকতা মোঃ রাকিব উদ্দিন ভুইয়া আজকের পত্রিকাকে জানান,অবৈধ বেহুন্দী জাল দিয়ে জাটকাসহ বিভিন্ন প্রজাতির মাছ শিকারের দায়ে বুধবার সকালে ৫ জনকে জাল ও নৌকা সহ আটক করা হয়েছে এবং মামলার মাধ্যমে ভোলা জেলা ও দায়রা জজ আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST