November 25, 2026, 4:05 pm
Title :
মহেশপুরের শম্পা সুলতানা দেশসেরা ডিজিটাল সেন্টার উদ্যোক্তা নির্বাচিত সীতাকুন্ডে এলবিয়ন ল্যাবরেটরিজ লিমিটেডের স্বত্বাধিকারী মো. নিজাম উদ্দিনের ইন্তেকাল কঠিন সময়ে নেতৃত্ব দিয়ে আবারও কোটচাঁদপুর উপজেলা জামায়াতের আমীর নির্বাচিত আজিজুর রহমান মাস্টার সীতাকুন্ডে এলবিয়ন ল্যাবরেটরিজ লিমিটেডের স্বত্বাধিকারী মো. নিজাম উদ্দিনের ইন্তেকাল সীতাকুন্ডে এলবিয়ন ল্যাবরেটরিজ লিমিটেডের স্বত্বাধিকারী মো. নিজাম উদ্দিনের ইন্তেকাল ফুলবাড়ীতে আইন-শৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত কোটচাঁদপুরে মহিলা জামায়াত প্রার্থী সালমা খাতুন ও স্বামীর ওপর হামলার অভিযোগ পীরগঞ্জে ক্যাডেট সুমন -সুজন একাডেমির আত্মপ্রকাশ শিক্ষার্থীদের মাঝে নতুন স্বপ্ন চৌগাছার বহুল আলোচিত ৬০০-৭০০ বছরের প্রাচীন তেঁতুল গাছটি ভেঙে পড়েছে পেটের দায়ে ধান কাটতে এসে ফিরতে হচ্ছে খালি হাতে, সবই কপাল

মহেশপুরে নবাগত ইউএনও কে ফুলেল শুভেচছা জানালেন নাগরিক সেবার উদ্যোক্তারা

  • Update Time : Wednesday, April 8, 2026
  • 241 Time View

। শামীম খাঁন, মহেশপুর, ঝিনাইদহ। ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাজ্জাদ হোসেন-এর যোগদান উপলক্ষে এক আন্তরিক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। মহেশপুর উপজেলার ইউনিয়ন নাগরিক সেবার উদ্যোক্তারা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং নতুন দায়িত্ব পালনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের উদ্যোক্তাগণ উপস্থিত ছিলেন। তারা আশা প্রকাশ করেন যে, নবাগত ইউএনও মোঃ সাজ্জাদ হোসেন দক্ষতা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করে মহেশপুর উপজেলার সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। এ সময় বক্তারা ইউনিয়ন পর্যায়ে নাগরিক সেবা কার্যক্রমকে আরও গতিশীল ও জনবান্ধব করতে উপজেলা প্রশাসনের দিকনির্দেশনা কামনা করেন। উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাজ্জাদ হোসেন তার বক্তব্যে সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং উপজেলার উন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি বলেন, জনগণের দোরগোড়ায় দ্রুত ও মানসম্মত সেবা পৌঁছে দেওয়াই তার প্রধান লক্ষ্য। অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় এবং এতে উপস্থিত সকলের মাঝে উৎসবমুখর আমেজ বিরাজ করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST