1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
মহেশপুরে মহান আন্তর্জাতিক মে দিবস পালন ও শ্রমিকদের অধিকার আদায়ের আহ্বান
May 18, 2026, 7:07 am
Title :
নওগাঁর মান্দায় অভ্যন্তরীণ ধান-চাল সংগ্রহ অভিযান শুরু মিথ্যা মামলায় ফাঁসিয়ে সম্পত্তি দখলের ষড়যন্ত্রের অভিযোগ, জামিনে মুক্তির পরও নিরাপত্তাহীনতায় আখি নওগাঁ জেলা শিক্ষা কর্মকর্তা বিরুদ্ধে বিদ্যালয় পরিদর্শনে গিয়ে চাঁদাবাজির অভিযোগ নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় মান্দা থানা পুলিশ অনলাইন জুয়ার বিরুদ্ধে পৃথক দুটি বিশেষ অভিযান চালিয়ে মূল হোতাসহ মোট ১৫ জন অনলাইন জুয়ারিকে গ্রেফতার। ঝিনাইদহে খুশি খাতুন নামে এক নারীর মৃতদেহ উদ্ধার মান্দায় মাদকবিরোধী অভিযানে ২০০ পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ আটক ৩ ঝিনাইদহের মহেশপুরে দোস্ত এইডের বিনামূল্যে টিউবওয়েল বিতরণ নওগাঁর মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত নওগাঁয় ছাত্রদলের মশাল মিছিল, জেলা কমিটি বাতিলের দাবি তোমায় ছাড়া ঘুম আসে না মা

মহেশপুরে মহান আন্তর্জাতিক মে দিবস পালন ও শ্রমিকদের অধিকার আদায়ের আহ্বান

  • Update Time : শুক্রবার, মে ১, ২০২৬
  • 85 Time View

। শহিদুল ইসলাম মহেশপুর( ঝিনাইদহ) সংবাদদাতাঃ- ঝিনাইদহের মহেশপুরে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। “ দুনিয়ার মজদুর এক হও এক হও ” এই স্লোগানকে সামনে রেখে শুক্রবার (১ মে) সকালে মহেশপুর উপজেলা ও পৌর জাতীয়তাবাদী শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। সকাল ১০টার দিকে শহরের কলেজ বাসস্ট্যান্ড থেকে রঙিন ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। এতে উপজেলা ও পৌর শ্রমিকদলসহ বিভিন্ন পেশার শ্রমিকরা অংশ নেন। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কলেজ বাসস্ট্যান্ডে এসে শেষ হয়। এ সময় শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার, নিরাপদ কর্মপরিবেশ ও মজুরি বৃদ্ধির দাবিতে বিভিন্ন স্লোগান দেন। র্যালি শেষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মহেশপুর শ্রমিক দলের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশপুর উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ মেহেদী হাসান রনি। প্রধান বক্তা হিসাবে হিসেবে বক্তব্য দেন ঝিনাইদহ জেলা বিএনপির সদস্য ও মহেশপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র এ্যাড মোঃ আমিরুল ইসলাম খাঁন চুন্নু। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সোহাগ খান, উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুল্লাহ আল ফারুক বাবু, মহেশপুর উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম খাঁন (কহি), পৌর শ্রমিকদলের সাধারণ সম্পাদক মো. জিয়াউর রহমানসহ স্থানীয় শ্রমিক সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌর শ্রমিকদলের সভাপতি মো. ইউনুছ আলী ঝন্টু। আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অর্থনীতির চাকা সচল রাখতে শ্রমিকদের অবদান অনস্বীকার্য। কিন্তু বাস্তবতায় অনেক ক্ষেত্রেই শ্রমিকরা ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ ও সামাজিক নিরাপত্তা থেকে বঞ্চিত হচ্ছেন। তারা শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন এবং শ্রমিকদের ঐক্যবদ্ধ হয়ে নিজেদের অধিকার আদায়ের আহ্বান জানান। অনুষ্ঠান শেষে দেশ জাতি ও শ্রমিকদের সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST