1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
মাধবপুর থানা পুলিশের অভিযানে গ্রেফতার ও বাবুল হত্যার রহস্য উন্মোচন করলো পুলিশ
May 18, 2026, 5:41 am
Title :
নওগাঁর মান্দায় অভ্যন্তরীণ ধান-চাল সংগ্রহ অভিযান শুরু মিথ্যা মামলায় ফাঁসিয়ে সম্পত্তি দখলের ষড়যন্ত্রের অভিযোগ, জামিনে মুক্তির পরও নিরাপত্তাহীনতায় আখি নওগাঁ জেলা শিক্ষা কর্মকর্তা বিরুদ্ধে বিদ্যালয় পরিদর্শনে গিয়ে চাঁদাবাজির অভিযোগ নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় মান্দা থানা পুলিশ অনলাইন জুয়ার বিরুদ্ধে পৃথক দুটি বিশেষ অভিযান চালিয়ে মূল হোতাসহ মোট ১৫ জন অনলাইন জুয়ারিকে গ্রেফতার। ঝিনাইদহে খুশি খাতুন নামে এক নারীর মৃতদেহ উদ্ধার মান্দায় মাদকবিরোধী অভিযানে ২০০ পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ আটক ৩ ঝিনাইদহের মহেশপুরে দোস্ত এইডের বিনামূল্যে টিউবওয়েল বিতরণ নওগাঁর মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত নওগাঁয় ছাত্রদলের মশাল মিছিল, জেলা কমিটি বাতিলের দাবি তোমায় ছাড়া ঘুম আসে না মা

মাধবপুর থানা পুলিশের অভিযানে গ্রেফতার ও বাবুল হত্যার রহস্য উন্মোচন করলো পুলিশ

  • Update Time : বৃহস্পতিবার, আগস্ট ২৪, ২০২৩
  • 280 Time View

হৃদয় এস এম শাহ্-আলম নিজস্ব প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে নিখোজের চার দিন পর বাবুল মিয়ার(৪৬) হাত পা ও মুখ বাধা অবস্থায় গহীন পাহাড় এলাকায় বরুড়া নামক স্থানে অর্ধ গলিত লাশ পাওয়ার রহস্য উন্মোচন করেছে মাধবপুর থানা পুলিশ। নিহতের স্ত্রী মাহমুদা বেগমের অভিযোগ ছিল তার স্বামীকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে। এর প্রেক্ষিতে বুধবার ২৩ আগষ্ট রাতে মাধবপুর থানার ওসি রকিবুল ইসলাম ও পুলিশ পরিদর্শক (তদন্ত) আতিকুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ অভিযান পরিচালনা করে চুনারুঘাট উপজেলার সানখলা ইউনিয়নের কালিনগর গ্রামের চেরাগ আলীর পুত্র লাল মিয়া কে সন্দেহজনক ভাবে আটক করে থানায় নিয়ে আসা হয়ে।প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর লাল মিয়া ঘটনার সাথে জড়িত মর্মে স্বীকার করলে তাকে আদালতে প্রেরন করা হয় এবং আজ বৃহস্পতিবার ২৪ আগষ্ট ম্যাজিস্ট্রেট ফখরুল ইসলাম আদালতে সে হত্যার সাথে জড়িত স্বীকার করে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারা মোতাবেক জবানবন্দি প্রদান করে। উল্লেখ্য গত ১৫ জুলাই সকালে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ইটাখোলা গ্রামের মৃত ছায়েব আলী সর্দারের ছেলে বাবুল মিয়া(৪৬) পাশবর্তী নোয়াপাড়া পাহাড়ী এলাকায় প্রতিদিনের মত গরু চড়াতে যায়।কিন্তু বেলা শেষে গরুগুলো ফিরে আসলেও বাবুল মিয়া ফিরে আসেনি।পরে পাহাড়ের বিভিন্ন এলাকায় খুঁজাখঁজি করে না পেয়ে মাধবপুর থানায় তার স্ত্রী একটি সাধারণ ডায়রি করেন। ঘটনার ৪দিন পর (১৮ জুলাই) স্থানীয় লোকজন গহীন পাহাড় এলাকায় বরুড়া নামক স্থানে হাত পা ও মুখ বাধা অবস্থায় লাশ দেখতে পেয়ে পুলিশ কে খবর দেয়। মাধবপুর থানার অফিসার ইনচার্জ রকিবুল ইসলাম খাঁন জানান, প্রেসব্রিফিং করে কি কারণে বাবুল খুন হয়েছে বিস্তারিত জানানো হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST