1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
রাণীনগরে নিখোঁজের সাড়ে তিন মাসেও সন্ধান মেলেনি মানসিক প্রতিবন্ধী নারীর, দুশ্চিন্তায় পরিবারঃ-
June 18, 2026, 11:21 am
Title :
চুয়াডাঙ্গায় কর্মশালায় একই মুখ বারবার, বঞ্চিত হচ্ছেন অন্য সাংবাদিকরা বিচারের বানী নিরবে নিভৃতে কাঁদে আদালতে চলমান মামলা উপেক্ষা করে জোর পুর্বক বসত বাড়ি ভাংচুর সহ দখলের চেষ্টা, থানায় অভিযোগ দায়ের। চৌগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র‍্যালি ও বৃক্ষ রোপণ পোরশায় মাদকবিরোধী অভিযানে ৩৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক মিথ্যা অভিযোগে আদালতের কর্মচারীকে হয়রানি, ‘উড়ো চিঠির’ নেপথ্যে কারা? সংসদ সদস্য টিপুর পক্ষ থেকে ১১৭ টি অসহায় পরিবারের মাঝে শুকনো খাবারের প্যাকেট বিতরণ মামলা করে ‘আমার বাল তুলবি তোরা’ জনসম্মুখে অশ্লীল অঙ্গভঙ্গি, অবশেষে গ্রেফতার আসামি মতিন নওগাঁ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ সুপারের সচেতনতামূলক মতবিনিময় সভা নওগাঁয় সম্পত্তির লোভে বৃদ্ধ মাকে নির্যাতন: কুলাঙ্গার দুই ছেলে গ্রেফতার

রাণীনগরে নিখোঁজের সাড়ে তিন মাসেও সন্ধান মেলেনি মানসিক প্রতিবন্ধী নারীর, দুশ্চিন্তায় পরিবারঃ-

  • Update Time : মঙ্গলবার, মে ১৬, ২০২৩
  • 283 Time View

 আবু সাইদ চৌধুরী ,( রানীনগর- নওগাঁ) প্রতিনিধিঃ- নওগাঁর রাণীনগরে নিখোঁজের সাড়ে তিন মাসেও মোছা: চুন্দ্র বেগম (৪৫) নামে এক মানসিক প্রতিবন্ধী নারীর সন্ধান মেলেনি। গত ৩০ জানুয়ারি উপজেলার পশ্চিম গোবিন্দপুর এলাকা থেকে তিনি নিখোঁজ হন। নিখোঁজের সাড়ে তিন মাস পেড়িয়ে গেলেও তার কোন সন্ধান না পাওয়ায় দুশ্চিন্তায় রয়েছেন পরিবার। মানসিক প্রতিবন্ধী চুন্দ্র বেগমের বাড়ি উপজেলার গোনা ইউনিয়নের পশ্চিম গোবিন্দপুর গ্রামে। তিনি মৃত মফিজ প্রামানিকের মেয়ে। চুন্দ্র’র ভগ্নিপতি আশরাফুল ইসলাম বাচ্চু জানান, দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করেও তাকে সুস্থ্য করা সম্ভব হয়নি। দিন দিন সে মানসিক প্রতিবন্ধী হয়ে পড়েন। হটাৎ করে ৩০ জানুয়ারি নিজ বাড়ি থেকে পরিবারের সবার অজান্তে সে নিখোঁজ হয়। নিখোঁজের পর থেকে আমরা আত্মীয়-স্বজনসহ বিভিন্ন জায়গায় অনেক খোঁজাখুঁজি করে তার কোন সন্ধান পাইনি। এ ঘটনায় রাণীনগর থানায় সাধারণ ডায়েরী করেছি। কোন সহৃদয় ব্যক্তি যদি তার সন্ধান পেয়ে থাকেন তাহলে এই নম্বরে (০১৭১৫৮৪২৩৪২) যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন তিনি। এ ব্যাপারে রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, থানায় জিডির প্রেক্ষিতে আমরা ওই মানসিক প্রতিবন্ধী নারীকে খুঁজে বের করার চেষ্টা করছি। কিন্তু এখন পর্যন্ত তার কোন সন্ধান পাওয়া যায়নি। পুলিশ তাকে খুঁজে বের করতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST