1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
রাণীনগরে বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে যুবকের আত্মহত্যাঃ
September 21, 2026, 7:48 am
Title :
শিশু অধিকার রক্ষায় ইএসজি (ESG) ও করপোরেট সাসটেইনেবিলিটি আগামী প্রজন্মের অধিকার ও টেকসই উন্নয়ন: সংকটে ও সম্ভাবনায় আমাদের শিশুরা মানবাধিকার: শ্লোগান থেকে বাস্তবে রূপান্তরের চ্যালেঞ্জ ও দিনাজপুরের প্রেক্ষাপট রোজগারের উদ্দেশ্যে বিদেশ বিভুঁইয়ে গিয়ে লাশ হয়ে ফেরা,- এ যেন নিয়তির নির্মম পরিহাস কোটচাঁদপুরে ২০ পিস ইয়াবাসহ ২জন আটক। সমসাময়িক আইন বিষয়ে ও আইনগত সহায়তা প্রদান কার্যক্রমে স্থানীয় নাগরিক সমাজ সংগঠনসমূহের অন্তর্ভুক্তিকরণপ্রবন্ধক গণতান্ত্রিক অধিকার রক্ষায় কৌশলগত নিষ্ক্রিয়করণ ও আমাদের করণীয় প্রবন্ধক দিনাজপুরের বিরলে জাঁকজমকপূর্ণ বিতর্ক ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত তরুণ প্রজন্মের এগিয়ে যাওয়ার চাবিকাঠি জলবায়ু পরিবর্তনের প্রাবহে বিপন্ন কৃষি ও জীবিকা

রাণীনগরে বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে যুবকের আত্মহত্যাঃ

  • Update Time : রবিবার, অক্টোবর ১, ২০২৩
  • 279 Time View

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর রাণীনগরে বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে রিপন খাঁ ওরফে কলিমুদ্দিন (১৮) নামে এক যুবক আত্মহত্যা করেছে। রবিবার দুপুর ১২টার দিকে নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত যুবক রিপন খাঁ ওরফে কলিমুদ্দিন উপজেলার গোনা দরগাপাড়া গ্রামের আইয়ুব খাঁর ছেলে। সে পেশায় একজন দিনমজুর (কৃষক) ছিলেন। তবে কি কারণে তিনি আত্মহত্যা করেছেন তার সঠিক কোন কারণ বলতে পারেনি কেউ। জানা গেছে, রবিবার সকাল ৭টার দিকে কলিমুদ্দিন গ্রামের একটি পুকুরে মাছের খাবার দিতে যায়। খাবার দেওয়া শেষে সবার অজান্তে গ্যাস ট্যাবলেট খান কলিমুদ্দিন। সকাল ৮টার দিকে কলিমুদ্দিন গোনা বাজারে একটি দোকানের সামনে অসুস্থ হয়ে পড়লে স্থানীয় লোকজন বিষয়টি জানতে পেরে তার পরিবারে খবর দেন। পরে স্থানীয় ও পরিবারের লোকজন কলিমুদ্দিনকে উদ্ধার করে চিকিৎসার জন্য রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় কলিমুদ্দিনকে নওগাঁ সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে রাণীনগর থানার ভারপ্রাপ্ত ওসি মো: সেলিম রেজা বলেন, যুবক কলিমুদ্দিনের মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে। আর এ ঘটনায় কলিমুদ্দিনের পরিবার থানায় একটি অপমৃত্যু মামলা করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST