1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
রায়পুরা মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
July 20, 2026, 10:31 am
Title :
কোটচাঁদপুরে সাংবাদিকের বাড়িতে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগ নওগাঁ সীমান্তে ১৫০০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার, চোরাকারবারীরা পগারপার নওগাঁয় নামফলক উন্মোচনের মধ্য দিয়ে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক যাত্রা শুরু যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় সিনিয়র সাংগঠনিক সম্পাদক হলেন আত্রাইয়ের সাব্বির কোটচাঁদপুরে রেললাইনে এক যুবকের আত্মহত্যার অভিযোগ শৈলকূপায় আওয়ামীলীগের চেয়ারম্যানরা সভায় উপস্থিত থাকায় জুলাই যোদ্ধাদের সভা বর্জন ঝিনাইদহ জেলা ছাত্রশিবিরের নতুন কমিটি: সভাপতি রিয়াজুল, সেক্রেটারি মুজাহিদুল নওগাঁ সদর মডেল থানায় শোভাবর্ধনকারী থাই চেরি ফুলের চারা রোপণ পোরশায় মাদকবিরোধী অভিযানে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১ নওগাঁয় সাবেক অধ্যক্ষের স্ত্রীকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা: অভিযুক্ত নারী গ্রেপ্তার

রায়পুরা মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

  • Update Time : বুধবার, মে ৩, ২০২৩
  • 557 Time View

নরসিংদী জেলা থেকে ‘শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রায়পুরা উপজেলা অলিপুরা সরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষার মানোন্নয়ন ও শতভাগ শিক্ষার্থীর উপস্থিতি নিশ্চিত করার লক্ষে মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ মার্চ) বেলা ১১টায় উপজেলা অলিপুরা ইউনিয়নের ১৯ নং অলিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। অলিপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মাহমুদুল কবির সোহাগ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অলিপুরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও অত্র বিদ্যালয় সভাপতি জনাব মো, তাজুল ইসলাম । অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন , সন্তানের নৈতিক চরিত্র গঠন ও আনুষ্ঠানিক শিক্ষায় অভিভাবক হিসেবে মায়ের গুরুত্ব সবচেয়ে বেশি। গুরুত্ব দিয়ে শিক্ষার মান তৈরি করা গেলে আরো বাস্তবমুখী ও গুণগত মানের হয়ে উঠবে এতে সন্দেহ নেই। সন্তানের সুন্দর ভবিষ্যৎ গঠনে মায়ের ভূমিকাই অপরিসীম। প্রাথমিক শিক্ষা হচ্ছে একটি শিশুর সুদীর্ঘ পথ-পরিক্রমার প্রারম্ভিক ধাপ। মায়ের হাত ধরে গুটিগুটি পায়ে যখন একটি শিশু প্রথমবারের মতো বিদ্যালয়ের আঙ্গিনায় পা রাখে, তখন শুরু হয় তার নতুন পথচলা। আর এই নতুন পথচলাকে আরো মসৃণ করতে একজন মায়ের সচেতনতাই সর্বাধিক গুরুত্বপূর্ণ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরমুক্তিযোন্ধা জনাব আঃ মালেক ভূইয়া। অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত অত্র বিদ্যালয় সিনিয়ার শিক্ষক জাকির হোসেন,খায়রুল আলম,জহির মিয়া,মুক্তা বেগম ও সুলতানা। উপস্থিত মা ও অভিভাবকদের উদ্যেশে বক্তারা আরো বলেন, আপনার সন্তানদের নিয়মিত স্কুলে পাঠাবেন। ছেলে-মেয়েদের সুশিক্ষায় শিক্ষিত করবেন। তাহলেই আপনাদের স্বপ্ন একদিন পূরণ হবে।

Please Share This Post in Your Social Media

One response to “রায়পুরা মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত”

  1. Good post. I learn something totally new and challenging on websites I stumbleupon every day. Its always exciting to read articles from other writers and practice a little something from other sites.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST