1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
শৈলকুপায় আওয়ামী লীগ সরকারের উন্নয়কে তুলে ধরতে গণসমাবেশ: বৃষ্টি উপেক্ষা করে জনতার ঢল
June 10, 2026, 12:12 am
Title :
সমাজ গঠনে স্বেচ্ছাসেবা সময়ের এক অনিবার্য দাবি নওগাঁর বদলগাছি জনস্বাস্থ্য অফিসের গাছ নিখোঁজের ঘটনায় নতুন মোড়: চাঁদা দাবির অভিযোগ, তদন্তে উঠে আসছে নানা তথ্য ধামইরহাটে তরুণীর অশ্লীল ছবি অনলাইনে ছড়ানোর অভিযোগে টাঙ্গাইল থেকে যুবক গ্রেপ্তার ব্যাকডেটের নিয়োগে এমপিও বাণিজ্যের অভিযোগ নওগাঁর মহেশপুর জুনিয়র স্কুলে চার শিক্ষক নিয়োগ নিয়ে তোলপাড়, তদন্তে ঘুষ লেনদেনেরও অভিযোগ প্রতিবন্ধিতা ও জেন্ডার সংবেদনশীল জনগোষ্ঠীর ঝুঁকি হ্রাসে আমাদের দায়িত্ব নারী ও কিশোরী বান্ধব পরিবেশ চাই নওগাঁয় ভ্যান চালক বেলাল হোসেনের উদ্যোগে পড়ুয়াদের মাঝে কলম ও টিফিন বিতরণ। নিয়ামতপুরে পুলিশ সুপারের সঙ্গে শিক্ষার্থীদের সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুরে কারিতাস বাংলাদেশ এর উদ্যোগে ওয়ান স্টপ সলিউশন সেন্টার স্থাপনের সম্ভাবনা বিষয়ক সম্মেলন অনুষ্ঠিত নওগাঁয় মধ্যরাতে পুলিশের বিশেষ অভিযান: ৯০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

শৈলকুপায় আওয়ামী লীগ সরকারের উন্নয়কে তুলে ধরতে গণসমাবেশ: বৃষ্টি উপেক্ষা করে জনতার ঢল

  • Update Time : শুক্রবার, অক্টোবর ৬, ২০২৩
  • 231 Time View
সুজন বিশ্বাস শৈলকূপা ঝিনাইদহ প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগ সরকারের উন্নয়নকে জনগণের মাঝে তুলে ধরতে ঝিনাইদহের শৈলকুপায় আলহাজ্ব নজরুল ইসলাম দুলালের উদ্যোগে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার শৈলকুপার নতুন বাজারে গণসমাবেশ অনুষ্ঠিত হয়। ধলহরাচন্দ্র ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক চাঁদ আলী মন্ডলের সভাপতিত্বে ও শৈলকুপা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক জুলফিকার কায়সার টিপুর পরিচালনায় উক্ত গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সাইদুল করিম মিন্টু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বাস বিল্ডার্স ও দৈনিক কালবেলা মিডিয়ার ব্যবস্থাপনা পরিচালক দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শৈলকুপা আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব নজরুল ইসলাম দুলাল। জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সরোয়ার জাহান বাদশা, শৈলকুপা পৌর মেয়র কাজী আশরাফুল আজম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা আরিফ রেজা মন্নু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি এ্যাড, আজাদ রহমান প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে সারা বাংলাদেশে ব্যাপক উন্নয়ন হয়েছে,কিন্তু শৈলকুপায় কোনো উন্নয়ন হয়নি,তাই শৈলকুপার মানুষ পরিবর্তন চাই। বক্তারা আরো বলেন, দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং এই জনপদকে একটি আধুনিক বাসযোগ্য আবাসভুমি গড়ার লক্ষ্যে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচেন নজরুল ইসলাম দুলালকে নৌকার মাঝি হিসেবে দেখতে চায় বলে জানান। সমাবেশের প্রধান অতিথি সাইদুল করিম মিন্টু তার বক্তব্যে বলেন,আগামীতে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় আনতে হবে। একমাত্র জননেত্রী শেখ হাসিনা দেশ ও জনগনের উন্নয়নের কথা ভাবেন। তার উন্নয়নে ঈশ্বার্ণিত হয়ে বিএনপি অপপ্রচার চালাচ্ছে। অনুষ্ঠানের বিশেষ অতিথি নজরুল ইসলাম দুলাল তার বক্তব্যে বলেন, বর্তমান সরকার সারা দেশে উন্নয়নের রোল মডেল তৈরভ করেছেন। অথচ ঝিনাইদহ -১ শৈলকুপা আসন উন্নয়নের দিক দিয়ে অনেক অবহেলিত। আগামী নির্বাচনে জননেত্রী শেখ হাসিনা তাকে মনোনয়ন দিলে তিনি বিপুল ভোটে বিজয়ী হওয়ার আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরো বলেন,জনগনকে সাথে নিয়ে শৈলকুপাবাসীর কাঙ্খিত উন্নয়নের লক্ষ্যে পৌছে দেবেন ইনশাআল্লাহ । এই গণসমাবেশে বক্তারা প্রধানমন্ত্রীর কাছে শৈলকুপার নির্যাতিত মানুষের অধিকার ফিরে পেতে, হত্যা ও সন্ত্রাসমুক্ত শৈলকুপা গড়ার লক্ষ্যে আলহাজ্ব নজরুল ইসলাম দুলালকে নৌকার মনোনয়ন দেওয়ার জন্য অনুরোধ করেন। এর আগে দুপুর থেকেই এই বিশাল গণসমাবেশে শৈলকুপা উপজেলার ১৪ ইউনিয়ন ও একটি পৌরসভা থেকে হাজার হাজার নেতাকর্মী ব্যানার, ফেস্টুন ও বাদ্যযন্ত্র বাজিয়ে মিছিল করতে করতে যোগ দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST