1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
শৈলকুপায় পবিত্র ঈদে মিলাদুন্নবী ও প্রধানমন্ত্রীর জন্মদিন পালন
June 24, 2026, 10:36 am
Title :
 বিনামূল্যে দুই হাজার কৃষকের মাঝে ধান বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন নওগাঁ জেলার ঐতিহাসিক পুরাকীর্তি সোমপুর বিহার ব’ লে খ্যাত পাহাড় পুরে বিদেশি পর্যটককে হেনস্তা কারী টিকটকার আটক মহেশপুরে ভোক্তা অধিকার আইনে এক ফার্মেসী মালিককে ৫শত টাকা জরিমানা নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান চার মাদকসেবী আটক মোবাইল কোর্টে কারাদণ্ড জীবননগরে ৮২ লাখ টাকার জমি বিক্রিতে প্রতারণার অভিযোগ, আদালতে মামলা পুলিশ সুপারের তত্ত্বাবধানে নওগাঁ গোয়েন্দা পুলিশের অভিযান: ‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের ৩ সদস্য গ্রেফতার পুলিশ সুপার নওগাঁর নির্দেশনায় পত্নীতলা থানা পুলিশের অভিযানে ৩০ পিস অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক খুচরা মাদক ব্যবসায়ী গ্রেফতার ক্যান্সারের সঙ্গে লড়াই, তবুও মিলছে না পৈতৃক সম্পত্তি—রামুতে অসহায় নারীর অভিযোগ কোটচাঁদপুরে ইসলাম ধর্ম গ্রহণ করলেন পার্থ কুমার দাস নাম রাখলেন আব্দুল্লাহ আল এহসান পুলিশ সুপারের কঠোর নির্দেশনায় পত্নীতলায় মাদকবিরোধী অভিযান, ১১ জন আটক

শৈলকুপায় পবিত্র ঈদে মিলাদুন্নবী ও প্রধানমন্ত্রীর জন্মদিন পালন

  • Update Time : শুক্রবার, সেপ্টেম্বর ২৯, ২০২৩
  • 262 Time View

সুজন বিশ্বাস শৈলকূপা ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের শৈলকুপায় মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিন ও ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার কবিরপুর ডাউল মিল মাঠে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বিশ্বাস বিল্ডার্স এবং দৈনিক কালবেলা পত্রিকার এমডি আলহাজ্ব নজরুল ইসলাম দুলাল। অনুষ্ঠানে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্মদিন (ঈদে মিলাদুন্নবী) উপলক্ষ্যে আলোচনা ও বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন করা হয়। এর আগে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়। কর্মীসভায় জেলা ও উপজেলা আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থেকে বক্তব্য রাখেন। আলোচনা ও কর্মী সভায় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সরোয়ার জাহান বাদশা, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট আজাদ রহমান, শৈলকুপা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সারুটিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী জুলফিকার কায়সার টিপু, নিত্যানন্দনপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফারুক হোসেন বিশ্বাস, ত্রিবেণী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী রেজাউল করিম খান, মির্জাপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী শহিদুল ইসলাম টুলু, কাঁচেরকোল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী বাবলু জোয়াদ্দার, ধলহরাচন্দ্র ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চাঁদ আলী বিশ্বাস, আবাইপুর ইউনিয়নের চেয়ারম্যান হেলাল উদ্দিন বিশ্বাসসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এছাড়াও শৈলকুপা উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কর্মীসভায় বক্তারা বলেন আগামী ৫ অক্টোবর শৈলকুপায় বিশাল জনসভার আয়োজন করা হয়েছে। জনসভা সফল করতে ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবারো আওয়ামী লীগ দল ক্ষমতায় আসতে পারে সে বিষয়ে সকলের সহযোগিতা কামনা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST