1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
শৈলকুপা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে অ্যাটর্নি জেনারেলের মতবিনিময়
June 25, 2026, 3:23 pm
Title :
আমারে ওরা বাচতে দিলা না’, মায়ের কাছে শেষ বার্তা নওগাঁর পত্নীতলা উপজেলায় আকবরপুর ইউনিয়নে ড্রেন নির্মাণ ও রাস্তার হিয়ারিং – এর শুভ উদ্বোধন। কোটচাঁদপুরে এডিপির সামগ্রী বিতরণ: শিক্ষার্থীদের সাইকেল, হতদরিদ্রদের মাঝে ছাগল প্রদান কোটচাঁদপুরে ছাত্রশিবিরের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত নওগাঁয় জামাই- শ্বশুরের লড়াই। এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি  বিনামূল্যে দুই হাজার কৃষকের মাঝে ধান বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন নওগাঁ জেলার ঐতিহাসিক পুরাকীর্তি সোমপুর বিহার ব’ লে খ্যাত পাহাড় পুরে বিদেশি পর্যটককে হেনস্তা কারী টিকটকার আটক মহেশপুরে ভোক্তা অধিকার আইনে এক ফার্মেসী মালিককে ৫শত টাকা জরিমানা নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান চার মাদকসেবী আটক মোবাইল কোর্টে কারাদণ্ড জীবননগরে ৮২ লাখ টাকার জমি বিক্রিতে প্রতারণার অভিযোগ, আদালতে মামলা

শৈলকুপা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে অ্যাটর্নি জেনারেলের মতবিনিময়

  • Update Time : বৃহস্পতিবার, জুন ৫, ২০২৫
  • 171 Time View

সুজন বিশ্বাস শৈলকূপা ঝিনাইদহ প্রতিনিধিঃ অন্তর্বর্তী সরকারের অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান শৈলকুপা প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন। বুধবার সন্ধ্যায় শৈলকুপা প্রেসক্লাবের নিজস্ব ভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের আহ্বায়ক ও দৈনিক সমকালের প্রতিনিধি তাজনুর রহমান ডাবলুর সভাপতিত্বে এবং সদস্য-সচিব ও দৈনিক ইনকিলাবের প্রতিনিধি শিহাব মল্লিকের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন অ্যাটর্নি জেনারেল। সভায় সিনিয়র সাংবাদিক শৈলকুপা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা বিমল সাহা ও দেলোয়ার কবির, উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন, সিনিয়র সহসভাপতি খলিলুর রহমান, সহসভাপতি রাকিবুল হাসান খান দিপু, সহসভাপতি শহিদুল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ, যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি আবু তালেব মিয়া, সিনিয়র সহসভাপতি মিজাুনর রহমান বাবলু, সাধারন সম্পাদক সেলিম রেজা ঠান্ডুসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তব্যে অ্যাটর্নি জেনারেল বলেন, “শৈলকুপায় আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো। প্রেসক্লাব একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। আমি চাই, আপনারা একে আরও সমৃদ্ধ করুন। ছুটিতে এলাকায় এলে যেন আপনাদের সঙ্গে এক কাপ চায়ের সঙ্গে কিছু কথা বলা যায় এমন একটি পরিবেশ গড়ে তুলুন।” তিনি আরও বলেন, “শৈলকুপায় এখন সবচেয়ে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে। ৫ আগস্টের পর দেশজুড়ে যেখানে নানা ঘটনা ঘটেছে, শৈলকুপা ছিল ব্যতিক্রম। প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সাংবাদিকরা সমাজের দর্পণ, আপনারা সমাজের ইতিবাচক দিকগুলো তুলে ধরুন।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST