November 19, 2026, 5:59 am
Title :
সীতাকুণ্ডে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে মাঠপর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ অনুষ্ঠিত নওগাঁর পত্নীতলায় ঐতিহ্যবাহী গ্রামীণ নবান্ন মেলা নওগাঁর মহাদেবপুরে স্বামীর নির্মম ও পাষবিক নির্যাতনে গৃহবধূর মর্মা মৃত্যু নওগাঁর পোরশায় ১১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার, মোটরসাইকেল জব্দ ফুলবাড়ীতে দৈনিক ভোরের চেতনার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত চাটখিল জামায়াতে নেতৃত্বে পরিবর্তন, উপজেলা আমির আক্তার হোসেন, পৌরসভায় নূর হোসেন রিয়াজ নওগাঁয় কার্যক্রম নিষিদ্ধ দলের সক্রিয় নেতা গ্রেফতার, রয়েছে ৫টি গ্রেফতারি পরোয়ানা নওগাঁয় বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত নওগাঁ সদরের শৈলগাছীতে বিএনপির সাধারণ সম্পাদক মহসিন ইসলামের উদ্যোগে বিশাল উঠান বৈঠক অনুষ্ঠিত নওগাঁয় ঐতিহাসিক যোগীর ঘোপের ৩০০ বিঘা সম্পত্তি দখলের অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন

সীতাকুন্ডবাসী বিজয়ী আসলাম চৌধুরী এফসিএ কে মন্ত্রিসভায় দেখতে চায়

  • Update Time : Saturday, February 14, 2026
  • 618 Time View

 এ জেড ভূঁইয়া রাজু,সীতাকুণ্ড।। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৪(সীতাকুণ্ড,আকবর শাহ ও পাহাড় তলী আংশিক)আসনে বিপুল সংখ্যা ভোট পেয়ে বিশাল জয় পেয়েছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদ জিয়ার উপদেষ্টা ও সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব লায়ন আসলাম চৌধুরী এফসিএ। তাঁর এই বিজয়ের পর এখন সীতাকুণ্ড উপজেলার সাধারণ মানুষের মনে নতুন এক আকাঙ্ক্ষা দানা বেঁধেছে। স্থানীয় ভোটার,ব্যবসায়ী ও রাজনৈতিক সচেতন মহলের দাবি-বিগত দেড় যুগের উন্নয়ন বঞ্চনা দূর করতে এবং চট্টগ্রাম জেলার শিল্পাঞ্চল খ্যাত ও জন গুরুত্বপূর্ণ সীতাকুণ্ড উপজেলা কে আধুনিকায়ন করতে লায়ন আসলাম চৌধুরী এফসিএ কে আসন্ন মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হোক। সীতাকুণ্ড উপজেলাবাসীর দীর্ঘদিনের অভিযোগ,চট্টগ্রামের শিল্পাঞ্চল হিসাবে খ্যাত ও অনেক গুরুত্ব পূর্ণ উপজেলা হওয়া সত্ত্বেও বিগত সরকারের সময়ে এই জনপদ আশানুরূপ উন্নয়ন থেকে বঞ্চিত।স্থানীয়দের মতে, অতীতে যখনই এই আসন থেকে কেউ মন্ত্রিত্ব পেয়েছেন,তখনই এলাকায় রাস্তাঘাট,খাল- বিল ও অবকাঠামোগত বড়ো পরিবর্তন এসেছে।বিশেষ করে প্রয়াত এল কে সিদ্দিকীর সময়ে মন্ত্রিত্বের সুবাদে এলাকায় যে পরিমাণ কাজ হয়েছিল,সেই ধারাবাহিকতা ধরে রাখতে লায়ন আসলাম চৌধুরী কে মন্ত্রিসভায় দেখার বিকল্প নেই বলে মনে করেন তারা।বিএনপির সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব লায়ন আসলাম চৌধুরী বিভিন্ন সময়ে সীতাকুণ্ডের রাজপথে সক্রিয় থেকে দলের তৃণমূলকে সুসংগঠিত করেছেন। এমনকি স্বৈরাচার সরকারের সময় দীর্ঘ প্রায় ৮ বছর কারাবরণ কালীন সময়েও তৃণমূল নেতা কর্মীদের সক্রিয় রাখতে তাঁর দিক নির্দেশনা বিরাজমান ছিল।সীতাকুণ্ড উপজেলার”বিএনপির মুরাদপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সভাপতি জাহাঙ্গীর আলম,সেক্রটারি আবু জাফর,ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মোঃ পিন্টু,ওর্য়াড যুব দলের সভাপতি মো:কোরবান আলী ও যুব দলের মোঃ সালাউদ্দিন সহ কয়েক জনের অভিমত,লায়ন আসলাম চৌধুরী এফসিএ মাটি ও মানুষের নেতা।তিনি মন্ত্রিত্ব পেলে আমাদের এলাকার দীর্ঘদিনের সমস্যা পাহাড় নিধন,বালু উত্তোলন ও বেকারত্ব দূরীকরণ পদক্ষেপ গ্রহণ ও অবকাঠামোগত উন্নয়নে দ্রুত সমাধান হবে এটি এখন পুরো সীতাকুণ্ড বাসির প্রাণের দাবি।’বিএনপির স্থানীয় নেতাকর্মীরা মনে করছেন,আসন্ন সরকারে চট্টগ্রামের এই গুরুত্বপূর্ণ আসনের প্রতিনিধিত্ব থাকা জরুরি।তারা বলেন,লায়ন আসলাম চৌধুরী কে মন্ত্রী করা হলে কেবল সীতাকুণ্ড নয়,পুরো চট্টগ্রাম জেলার উন্নয়ন ত্বরান্বিত হবে। ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষের এই বিশাল জয় প্রমাণ করেছে তৃণমূলের মানুষের কাছে লায়ন আসলাম চৌধুরী কতটা জনপ্রিয়।এখন দেখার বিষয়, আগামী কয়েক দিনের মধ্যে গঠিত হতে যাওয়া মন্ত্রিসভায় সীতাকুণ্ড বাসীর এই আশা পূর্ণ হয় কি না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST