1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
হাসপাতালে মজুত থাকলেও রোগীকে বাইরে থেকে স্যালাইন কেনার নির্দেশ, নিজ খরচে কিনে দিলেন স্বাস্থ্যমন্ত্রী
August 24, 2026, 3:27 am
Title :
হাসপাতালে মজুত থাকলেও রোগীকে বাইরে থেকে স্যালাইন কেনার নির্দেশ, নিজ খরচে কিনে দিলেন স্বাস্থ্যমন্ত্রী মহেশপুরে এম.পি.বি. মাধ্যমিক বিদ্যালয়ে এডহক কমিটির সভাপতি খালেক মাসুদ মহেশপুরে প্রিমিয়ার সিমেন্টের উদ্যোগে উৎসবমুখর পরিবেশে নির্মাণ শ্রমিকদের ‘বিশ্বকাপ মাতোয়ারা’ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় মেরিনা হত্যাকান্ডের আর এক অভিযুক্ত গ্রেফতার নওগাঁর পত্নী তলায় গত ২৪ ঘন্টায় ১০ জন অপরাধী আটক নওগাঁর পত্নী তলায় কলা বাগান বিনষ্টকারী আটক “মাটির মা ফাউন্ডেশন” কোলকাতা শাখার আহ্বায়ক কমিটি গঠিত মান্দায় ৪৬০ লিটার চোলাই মদসহ নারী গ্রেফতার ধামইরহাটে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ধামইরহাটে নারী হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ২

হাসপাতালে মজুত থাকলেও রোগীকে বাইরে থেকে স্যালাইন কেনার নির্দেশ, নিজ খরচে কিনে দিলেন স্বাস্থ্যমন্ত্রী

  • Update Time : রবিবার, আগস্ট ২৩, ২০২৬
  • 32 Time View

 শান্তি আক্তার :প্রতিনিধি, নওগাঁ: নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে সরকারি সরবরাহে পর্যাপ্ত স্যালাইন মজুত থাকার পরও এক রোগীর স্বজনকে বাইরে থেকে স্যালাইন কিনে আনার নির্দেশ দেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি হাতেনাতে জানতে পেরে তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। এমনকি নিজ অর্থায়নে স্যালাইন কিনে ভুক্তভোগী রোগীর হাতে তুলে দেন তিনি। রোববার (২৩ আগস্ট) সকালে নওগাঁ সদর আসনের স্থানীয় সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলুকে সঙ্গে নিয়ে নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল আকস্মিক পরিদর্শনে যান স্বাস্থ্যমন্ত্রী। এ সময় তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে রোগীদের চিকিৎসাসেবা ও সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন। সাধারণ ওয়ার্ডে রোগীদের সঙ্গে কথা বলার সময় এক রোগীর স্বজন অভিযোগ করেন, হাসপাতালে প্রয়োজনীয় স্যালাইন মজুত থাকা সত্ত্বেও কর্তব্যরতদের নির্দেশে তাদের বাইরে থেকে স্যালাইন কিনে আনতে হয়েছে। অভিযোগের বিষয়টি জানতে পেরে স্বাস্থ্যমন্ত্রী তাৎক্ষণিক অসন্তোষ প্রকাশ করেন। পরে নিজ অর্থায়নে স্যালাইন কিনে সংশ্লিষ্ট রোগীর স্বজনের হাতে তুলে দেন তিনি। এ সময় স্বাস্থ্যমন্ত্রী হাসপাতাল কর্তৃপক্ষকে সতর্ক করে বলেন, সরকারি ওষুধ ও চিকিৎসা সামগ্রী পর্যাপ্ত মজুত থাকার পরও কোনো রোগীকে বাইরে থেকে তা কিনতে বাধ্য করা যাবে না। সরকারি চিকিৎসাসামগ্রী সরবরাহে অবহেলা কিংবা কৃত্রিম সংকট তৈরির প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন এবং ঘটনাস্থলেই তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়ার ঘটনায় হাসপাতালের রোগী ও স্বজনদের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে। একই সঙ্গে সরকারি হাসপাতালের চিকিৎসাসেবা ও ওষুধ সরবরাহ ব্যবস্থায় আরও কঠোর নজরদারির দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST