November 22, 2026, 5:25 pm
Title :
কোটচাঁদপুরে মহিলা জামায়াত প্রার্থী সালমা খাতুন ও স্বামীর ওপর হামলার অভিযোগ পীরগঞ্জে ক্যাডেট সুমন -সুজন একাডেমির আত্মপ্রকাশ শিক্ষার্থীদের মাঝে নতুন স্বপ্ন চৌগাছার বহুল আলোচিত ৬০০-৭০০ বছরের প্রাচীন তেঁতুল গাছটি ভেঙে পড়েছে পেটের দায়ে ধান কাটতে এসে ফিরতে হচ্ছে খালি হাতে, সবই কপাল রাতভরের হটাৎ বৃষ্টিতে কৃষকদের মনে কালো মেঘের ছটা, রবিশস্য পিছিয়ে পড়ার আশংকা। নোয়াখালীতে নিষিদ্ধ আ.লীগের মিছিল, গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ নওগাঁর মান্দায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রান গেলো যুবকের সীতাকুণ্ডে সার্বজনীন শ্রী শ্রী রাধা গোবিন্দ সেবাশ্রমের কৃষ্ণ মন্দির উদ্দ্যেগে অন্নকুট মহোউদসব পালিত সীতাকুণ্ডে ওয়ারেন্টভুক্ত আসামী সাবেরা খাতুন কে ধরতে গেলে পুলিশ দেখে আসামির স্বামীর স্ট্রোক করে মৃত্যু চাটখিলে শতবর্ষী চলাচলের রাস্তা দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ, সাংবাদিকদের সংবাদ সংগ্রহে বাধা

আউশ ধানের দামে হতাশ চাষিরা

  • Update Time : Wednesday, September 9, 2026
  • 119 Time View

রিজওয়ান, নওগাঁ। নওগাঁর পত্নীতলায় আউশ ধানের বাম্পার ফলন কিন্ত দামে কম। আউশ চাষিদের কপালে এখন চিন্তার ভাঁজ। উৎপাদিত ধান বাজারে এনে কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় তাদের হিসাব মিলছে না।ধান বিক্রয় করে উৎপাদন খরচই উঠছে না। একদিকে উৎপাদন ব্যয় বৃদ্ধি ও বাজারদর পতন, অন্যদিকে ঋণের চাপ,পারিবারিক ব্যয় এবং আমন চাষের প্রস্তুতি সব মিলিয়ে আউশের ভালো ফলন সত্ত্বেও কৃষকের হাতে কাঙ্ক্ষিত আয় থাকছে না। উপজেলার বিভিন্ন ধানের হাটে গিয়ে দেখা যায়, ধান বর্তমানে প্রতি মণ ৭ শ থেকে ৮ শ টাকায় বিক্রয় হচ্ছে।দিন দিন দাম কমের দিকে।কৃষকরা জানান,গত বছরের তুলনায় এবার জাতভেদে প্রতি মণ ধানের দাম ৪ শ থেকে ৫ শ টাকা পর্যন্ত কমেছে।অপরদিকে সার,বীজ,সেচ, কীটনাশক, জমিচাষ ও শ্রমিকের মজুরিসহ চাষাবাদের ব্যয় বেড়েছে। উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী,চলতি মৌসুমে পত্নীতলায় প্রায় ৬ হাজার ৭ শ হেক্টর জমিতে আউশ ধান চাষ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST