1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
কেশবপুরে ১ স্কুল ছাত্রীকে আর্থিক সহযোগিতা দিলেন ইউএনও
June 27, 2026, 2:59 pm
Title :
নওগাঁর মহাদেবপুরের মোমিনপুর হাটে মাসে বিক্রি হয় দুই কোটি টাকার কাঁচা ঝাল নওগাঁর ধামইরহাটে সম্পত্তির লোভে বৃদ্ধ মায়ের ওপর হামলা, ছেলে গ্রেফতার ঝিনাইদহে শৈলকূপা ১ মাদকসেবীর কারাদণ্ড নওগাঁয় ২৭০পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক আমারে ওরা বাচতে দিলা না’, মায়ের কাছে শেষ বার্তা নওগাঁর পত্নীতলা উপজেলায় আকবরপুর ইউনিয়নে ড্রেন নির্মাণ ও রাস্তার হিয়ারিং – এর শুভ উদ্বোধন। কোটচাঁদপুরে এডিপির সামগ্রী বিতরণ: শিক্ষার্থীদের সাইকেল, হতদরিদ্রদের মাঝে ছাগল প্রদান কোটচাঁদপুরে ছাত্রশিবিরের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত নওগাঁয় জামাই- শ্বশুরের লড়াই। এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি  বিনামূল্যে দুই হাজার কৃষকের মাঝে ধান বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন

কেশবপুরে ১ স্কুল ছাত্রীকে আর্থিক সহযোগিতা দিলেন ইউএনও

  • Update Time : বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৪, ২০২৩
  • 268 Time View

 আজিজুর রহমান,কেশবপুর (যশোর): কেশবপুরে ফুটবল খেলতে গিয়ে পা ভেঙ্গে যাওয়া ১স্কুল ছাত্রীকে আর্থিক সহযোগিতা প্রদান করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এম আরাফাত হোসেন। বুধবার ১৩ সেপ্টেম্বর দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন ওই স্কুল ছাত্রী মারিয়া সুলতানাকে চিকিৎসার জন্য তার দিনমজুর পিতা ফুরকান ফকিরের হাতে ১৫ হাজার টাকার একটি চেক তুলে দেন। জানা গেছে, ৫০তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার ফুটবল খেলার সেমিফাইনালে গত সোমবার ১১ সেপ্টেম্বর উপজেলার ভদ্রাপল্লী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী মারিয়া সুলতানা বিদ্যালয়ের পক্ষে স্থানীয় একটি মাঠে খেলায় অংশ নেয়। প্রতিপক্ষ গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের এক নারী খেলোয়াড়ের সঙ্গে অসাবধনতাবশত আঘাত লাগলে তার ডান পা ভেঙ্গে যায়। ওই ছাত্রীর পিতা উপজেলার ভরত ভায়না গ্রামের দিনমজুর ফুরকান ফকির মেয়ের চিকিৎসা করাতে আর্থিক সহযোগিতার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট একটি আবেদন করলে ১৫ হাজার টাকা দেওয়া হয়। স্কুল ছাত্রী মারিয়া সুলতানা বর্তমানে চিকিৎসাধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST