November 9, 2026, 11:56 pm
Title :
ফুলবাড়ীতে জাতীয় সমবায় দিবস পালিত সীতাকুন্ডে আইআইইউসি সংলগ্ন সড়কে অবৈধ পার্কিং ও দখল উচ্ছেদে অভিযান ১৫ মামলায় জরিমানা ৫৫ হাজার টাকা নওগাঁর ধামুইরহাটে ট্রাক- মোটরসাইকেলের মুখোমূখী সংঘর্ষে এক তরুন নিহত। নওগাঁয় চুরি হওয়া মোটরসাইকেল ৩ দিন পর উদ্ধার, তৎসঙ্গে চোর ও আটক নওগাঁর নিয়ামতপুরে ৩০ লিটার চোয়ানি বা চোলাইমদসহ ২ জন আটক নওগাঁয় ৯ লাখ ১৩ হাজার টাকা ছিনতাই, রাতভর অভিযানে ৩ জন গ্রেপ্তার; উদ্ধার ৯ লাখ ৩ হাজার টাকা পা দিয়ে লিখে জিপিএ-৫ পাওয়া রাব্বির পাশে ইউএনও সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাইশার মহেশপুরে পথহারা দুই বোনকে অক্ষত অবস্থায় বাবার জিম্মায় দিল পুলিশ ও স্থানীয়রা সীতাকুন্ডে অধম্য ইচ্ছা শক্তি থামাতে পারেনি রাব্বি কে পা দিয়ে লিখে এইচএসসি তে জিপিএ-৫

খানসামা প্রেসক্লাবের ৫ সাংবাদিক সদস্যের পদত্যাগ

  • Update Time : Friday, April 28, 2023
  • 756 Time View

খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ–

দিনাজপুরের খানসামা উপজেলার খানসামা প্রেসক্লাবের সাংগঠনিক নিয়ম শৃঙ্খলা সহ সভাপতি সেক্রেটারির স্বেচ্ছাচারিতার কারণে ৫ সাংবাদিক সদস্য স্ব ইচ্ছায় পদত্যাগ করেন। আজ শুক্রবার খানসামা প্রেসক্লাবের সভাপতি মোজাফফর হোসেন ও সাধারণ সম্পাদক সিকান্দার আলী কাবুলের কাছে একটি লিখিত দরখাস্তে ৫ সদস্য স্বাক্ষরিত এই পদত্যাগপত্র জমা দেয়া হয়। খানসামা প্রেসক্লাবের বর্তমান সহসভাপতি তফিজ উদ্দিন পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন। পদত্যাগকৃতরা হলেন- প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও নিউজ বাংলার খানসামা প্রতিনিধি আজিজার রহমান, দপ্তর সম্পাদক ও কালবেলার খানসামা প্রতিনিধি মাসুদ রানা, সমাজ কল্যাণ -ত্রাণ বিষয়ক সম্পাদক ও সকালের সময় পত্রিকার খানসামা প্রতিনিধি জসিম উদ্দিন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও খোলা কাগজ খানসামা প্রতিনিধি ফারুক আহম্মেদ, সহ দপ্তর সম্পাদক ও JTV অনলাইনের খানসামা প্রতিনিধি সুজন শেখ। এ বিষয়ে খানসামা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিকান্দার আলী কাবুল বলেন, পদত্যাগে পত্রটি আমি হাতে পেয়েছি। কিন্তুু কোন সিদ্ধান্ত নেওয়া হয় নি। যারা পদত্যাগ পত্র জমা দিয়েছেন, তাদের বিষয় পরে সিদ্ধান্ত নিয়ে জানানো হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST