1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
গোবিন্দগঞ্জে ৪১তম বিসিএস-এ সুপারিশপ্রাপ্ত হলেন ৫ জন মেধাবী ছাত্র
August 28, 2026, 7:09 am
Title :
জীবননগরে ইজিবাইক মালিক সমিতির আহ্বায়ক কমিটি গঠন আহ্বায়ক ইউনুচ আলী, সদস্যসচিব সুমন মিয়া সাংবাদিকের ছবি পোস্ট করে অপপ্রচার ও হুমকির অভিযোগ, আমির উদ্দিন বাবুর বিরুদ্ধে আদালতে মামলা মহেশপুরে শ্যামকুড় মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত ধামইরহাটে ১ হাজার ৫৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি পুলিশ সুপারের নির্দেশে ডিবির মাদকবিরোধী অভিযান, ১২০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ ফুলবাড়ীতে প্রণোদনার বীজ, চারা ও সার বিতরণ নওগাঁয় সার সঙ্কট কুড়িগ্রামের সন্তান বেলাল হোসেনকে এলজিইডির প্রধান প্রকৌশলী পদে চুক্তিভিওিক নিয়োগ পোরশায় প্রায় ২০ কেজি ওজনের কষ্টিপাথর সদৃশ হিন্দুধর্মীয় দেবতার মূর্তি উদ্ধার “মাটির মা ফাউন্ডেশন” নারায়ণগঞ্জ জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠিত

গোবিন্দগঞ্জে ৪১তম বিসিএস-এ সুপারিশপ্রাপ্ত হলেন ৫ জন মেধাবী ছাত্র

  • Update Time : শনিবার, আগস্ট ২৬, ২০২৩
  • 313 Time View

শহিদুল ইসলাম খোকন গাইবান্ধা প্রতিনিধি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ৫ কৃতী শিক্ষার্থী ৪১তম বিসিএস-এ প্রশাসন, কৃষি ও শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। তারা হলেন- গোবিন্দগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রোডের নাজিম উদ্দিনের ছেলে নাহিদ হাসান (বাংলাদেশ সিভিল সার্ভিস কৃষি), পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মৃত মোকছেদ আলীর ছেলে মেহেদি হাসান জনি (বাংলাদেশ সিভিল সার্ভিস কৃষি), পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পান্থাপাড়ার আব্দুর রাজ্জাকের ছেলে এস এম রোকন-উদ-দৌলা (বাংলাদেশ সিভিল সার্ভিস শিক্ষা; উদ্ভিদ বিদ্যা), পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড মধ্যপাড়ার স্বর্গীয় প্রদীপ কুমারের ছেলে প্রশান্ত কুমার (বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন) ও উপজেলার শাখাহার ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড জিরাই গ্রামের কাজল বাবুর ছেলে সোহাগ বাবু (বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন)। উল্লেখ্য, গত বৃহস্পতিবার (৩ আগস্ট) সন্ধ্যায় ৪১তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। ফল অনুযায়ী, ৪১তম বিসিএসে ২ হাজার ৫২০ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে। ৪১তম বিসিএসের সার্কুলার হয় ২০১৯ সালের ২৭ নভেম্বর। প্রিলিতে অংশ নেয় রেকর্ড ৪ লাখ ৭৫ হাজার আবেদনকারী। এই বিসিএসে বিভিন্ন পদে ২ হাজার ১৩৫ জন কর্মকর্তা নিয়োগ দেওয়ার কথা ছিল। পরে পদ সংখ্যা বেড়ে দাঁড়ায় ২ হাজার ৫০৫। ২০২১ সালের আগস্টে ৪১তম বিসিএসের প্রিলির ফল প্রকাশ করা হয়। মোট ২১ হাজার ৫৬ জন এতে উত্তীর্ণ হয়। পরের বছর ১০ নভেম্বর লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয় এবং এতে উত্তীর্ণ হয় মোট ১৩ হাজার। ভাইভা হয় চলতি বছরের ৫ মার্চ থেকে ১৩ জুন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST