1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে ছিল অভিযুক্ত শিক্ষক, র‍্যাবের অভিযানে আ ট ক
August 12, 2026, 2:14 am
Title :
পোরশায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১,জব্দ ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট “মাটির মা ফাউন্ডেশন” রংপুর জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠিত নওগাঁয় ডেল্টা লাইফ ইন্সুইরেন্স কোম্পানী লিমিটেড এর চেক্ প্রদান “মাটির মা ফাউন্ডেশন” নীলফামারী জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠিত “মাটির মা ফাউন্ডেশন” বগুড়া জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠিত ত্রিশালে নারী সাংবাদিককে আটকে রেখে ৩ লাখ টাকা চাঁদা দাবি ও বেধড়ক মারধরের অভিযোগ নওগাঁর পত্নীতলায় চোলাইমদসহ নারী আটক সীতাকুণ্ডে ৩০ হাজার গাছের চারা বিতরণ নওগাঁয় ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক রক্তের বন্ধনে সবুজ ছায়া: কোটচাঁদপুরে বৃক্ষরোপণ করল ব্লাড ব্যাংক

গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে ছিল অভিযুক্ত শিক্ষক, র‍্যাবের অভিযানে আ ট ক

  • Update Time : শুক্রবার, মে ৮, ২০২৬
  • 151 Time View

নেত্রকোনার মদন উপজেলায় শিশু শিক্ষার্থী ধর্ষ*নের পর অন্তঃস্বত্ত্বা হওয়ার ঘটনায় দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। ফলে গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে চলে যায় অভিযুক্ত মাদরাসা শিক্ষক আমানুল্লাহ মাহমুদী ওরফে সাগর(৩০)। তবে র‍্যাবের ছায়াতদন্তে অবশেষে ধরা পড়ে এই ধর্ষক। এতে ভুক্তভোগী পরিবারের স্বস্থি ফিরেছে।

বুধবার (৬ মে) দুপুরে সোয়া ১২টার দিকে ময়মনসিংহ নগরীর বাইপাস র‍্যাব-১৪ এর সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হক এই তথ‍্য নিশ্চিত করেছেন।

এর আগে এদিন ভোররাতে ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার সোনামপুর এলাকা থেকে অভিযুক্ত শিক্ষক গ্রেপ্তার হয় বলে জানান তিনি।

র‍্যাব অধিনায়ক আরো জানান, ঘটনার পর থেকেই গ্রেপ্তার এড়াতে অভিযুক্ত শিক্ষক আত্মগোপনে চলে যায়। তবে র‍্যাবের গোয়েন্দা নজরদারিতে অবশেষে সে র‍্যাবের জালে আটক হয়। ইতিমধ্যে তাকে ঘটনার সম্পৃক্ততার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে তার কাছ থেকে চাঞ্চল্যকর কোন তথ‍্য পাওয়া যাচ্ছে না। তদন্ত কর্মকর্তা তাকে জিজ্ঞাসাবাদ করবে।

সংবাদ সম্মেলনে র‍্যাব কর্মকর্তা ইশতিয়াক, নাজমুলসহ ময়মনসিংহে কর্মকর্তা প্রিন্ট, ইলেকট্রনিকস ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সূত্র জানায়, অভিযুক্ত মাদরাসা শিক্ষক আমানুল্লাহ মাহমুদী ওরফে সাগর মদন উপজেলার হযরত ফাতেমা তুজ্জহুরা মহিলা কওমি মাদরাসার প্রতিষ্ঠাতা ও শিক্ষক। পাশাপাশি ভিকটিম শিশুটি ওই মাদরাসার ছাত্রী। ঘটনার সময় শিশুটি মাদরাসা সংলগ্ন মসজিদের বারান্দা ঝাড়ু দিচ্ছিল। এ সময় শিশুটিকে নিজ কক্ষে ডেকে নিয়ে জো*রপূর্বক ধ*র্ষ*ন করে অভিযুক্ত শিক্ষক।

তবে অভিযুক্ত শিক্ষকের দাবি- আমি এই ঘটনার সঙ্গে জড়িত না। ডিএনএ পরীক্ষায় এর প্রমাণ মিলবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST