1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
ঘুর্ণিঝড় মোখা মোকাবেলায় আশ্রয় কেন্দ্রের মানুষের মাঝে খাবার বিতরণ করলেন আলাউদ্দিন সর্দার 
June 24, 2026, 6:13 pm
Title :
নওগাঁয় জামাই- শ্বশুরের লড়াই। এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি  বিনামূল্যে দুই হাজার কৃষকের মাঝে ধান বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন নওগাঁ জেলার ঐতিহাসিক পুরাকীর্তি সোমপুর বিহার ব’ লে খ্যাত পাহাড় পুরে বিদেশি পর্যটককে হেনস্তা কারী টিকটকার আটক মহেশপুরে ভোক্তা অধিকার আইনে এক ফার্মেসী মালিককে ৫শত টাকা জরিমানা নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান চার মাদকসেবী আটক মোবাইল কোর্টে কারাদণ্ড জীবননগরে ৮২ লাখ টাকার জমি বিক্রিতে প্রতারণার অভিযোগ, আদালতে মামলা পুলিশ সুপারের তত্ত্বাবধানে নওগাঁ গোয়েন্দা পুলিশের অভিযান: ‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের ৩ সদস্য গ্রেফতার পুলিশ সুপার নওগাঁর নির্দেশনায় পত্নীতলা থানা পুলিশের অভিযানে ৩০ পিস অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক খুচরা মাদক ব্যবসায়ী গ্রেফতার ক্যান্সারের সঙ্গে লড়াই, তবুও মিলছে না পৈতৃক সম্পত্তি—রামুতে অসহায় নারীর অভিযোগ কোটচাঁদপুরে ইসলাম ধর্ম গ্রহণ করলেন পার্থ কুমার দাস নাম রাখলেন আব্দুল্লাহ আল এহসান

ঘুর্ণিঝড় মোখা মোকাবেলায় আশ্রয় কেন্দ্রের মানুষের মাঝে খাবার বিতরণ করলেন আলাউদ্দিন সর্দার 

  • Update Time : রবিবার, মে ১৪, ২০২৩
  • 283 Time View

 

ভোলার বোরহানউদ্দিনের পক্ষিয়া ইউনিয়নে ঘূর্ণিঝড় মোখা মোকাবেলায় বেড়িবাঁধের ঝুঁকিপূর্ণ ও আশ্রয়কেন্দ্রের এলাকার মানুষের মাঝে নিজের ব্যক্তিগত তহবিল থেকে নিজ অর্থায়নে শুকনা খাবার বিতরণ করেছেন পক্ষিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন সর্দার। স্থানীয়রা জানান,ঘূর্ণিঝড় মোখা’র পূর্বাভাস আসামাত্রই গত ১১ মে বৃহস্পতিবার রাত থেকে থেকে ১৩ মে শনিবার রাত পর্যন্ত জনগনকে বিভিন্ন উপায়ে সচেতন করে যাচ্ছেন এই ইউপি চেয়ারম্যান,সকাল হলেই শুরু করেন নিজ মোটরসাইকেল যোগে সাধারণ মানুষের বাড়ি বাড়ি ঘুরে ঘূর্ণিঝড় সম্পর্কে প্রচার-প্রচারণা,এমন মহতি উদ্যোগে জনগনের প্রশংসায় ভাসছেন ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন সর্দার। এ বিষয়ে জানতে চাইলে ১৩ মে রাত সোয়া ১১ টায় সাংবাদিকদের তিনি বলেন,মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে ঘূর্ণিঝড় মোখা মোকাবেলায় কাজ করে যাচ্ছি,১১ মে থেকে আজ রাত পর্যন্ত ভালো ভাবে ঘুমাতে ও পারি নাই গতকাল শুক্রবার রাত ৪ টা পর্যন্ত বেড়িবাঁধে গিয়ে মাইকিং সহ বিভিন্ন প্রচারনায় ব্যস্ত ছিলাম,আমার ইউনিয়নের আশ্রয়কেন্দ্র গুলোতে প্রায় ৫ শত মানুষ অবস্থান করেছে এবং আমি আমার ব্যক্তিগত অর্থায়নে তাদের মাঝে গুড়,মুড়ি,চিড়া বিতরণ করে যাচ্ছি। এসময় তিনি বলেন,আমার ইউনিয়নের ঝুঁকিপূর্ণ এলাকার জন্য ৭০ জন্য সদস্য নিয়ে একটি টিম গঠন করেছি যারা বিভিন্ন ইউনিটে কাজ করে যাচ্ছে,জনস্বার্থে আমার মুঠোফোন ২৪ ঘন্টা খোলা রয়েছে আমার ইউনিয়নের মানুষের সুখের সময় যেমন সাথী হিসেবে ছিলাম তেমনি দুঃখের ও সাথী হিসেবে থাকব। এসময় আলাউদ্দিন সর্দার বলেন,ঘূর্ণিঝড় মোখা মোকাবেলায় এখন রাত ১১ টা বাজলে ও আমি সাধারণ মানুষের মাঝেই অবস্থান করছি,আশ্রয়কেন্দ্রে রয়েছি ঘূর্ণিঝড় শেষ না হওয়া পর্যন্ত আমি জিবন বাজি রেখে আমার ইউনিয়নের মানুষের জন্য কাজ করে যাব ইনশাআল্লাহ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST