1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
জনসমর্থনে এগিয়ে নাজির উদ্দিন, চেয়ারম্যান হিসেবে দেখতে চায় তালমবাসী
August 12, 2026, 7:06 am
Title :
পোরশায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১,জব্দ ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট “মাটির মা ফাউন্ডেশন” রংপুর জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠিত নওগাঁয় ডেল্টা লাইফ ইন্সুইরেন্স কোম্পানী লিমিটেড এর চেক্ প্রদান “মাটির মা ফাউন্ডেশন” নীলফামারী জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠিত “মাটির মা ফাউন্ডেশন” বগুড়া জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠিত ত্রিশালে নারী সাংবাদিককে আটকে রেখে ৩ লাখ টাকা চাঁদা দাবি ও বেধড়ক মারধরের অভিযোগ নওগাঁর পত্নীতলায় চোলাইমদসহ নারী আটক সীতাকুণ্ডে ৩০ হাজার গাছের চারা বিতরণ নওগাঁয় ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক রক্তের বন্ধনে সবুজ ছায়া: কোটচাঁদপুরে বৃক্ষরোপণ করল ব্লাড ব্যাংক

জনসমর্থনে এগিয়ে নাজির উদ্দিন, চেয়ারম্যান হিসেবে দেখতে চায় তালমবাসী

  • Update Time : মঙ্গলবার, মার্চ ৩১, ২০২৬
  • 177 Time View

 মোঃ সুজন আহমেদ সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার ১নং তালম ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হিসেবে প্যানেল চেয়ারম্যান মোঃ নাজির উদ্দিনকে চেয়ারম্যান পদে দেখতে চাওয়ার দাবি উঠেছে স্থানীয় জনগণের পক্ষ থেকে। ইতোমধ্যেই ইউনিয়নের বিভিন্ন পাড়া-মহল্লা ও গ্রামে তার পক্ষে জনমত গড়ে উঠছে বলে জানা গেছে। স্থানীয়দের মতে, দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছেন মোঃ নাজির উদ্দিন। সুখে-দুঃখে জনগণের পাশে থাকা, সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণ এবং সহজ-সরল আচরণের কারণে তিনি ইতোমধ্যেই ইউনিয়নবাসীর আস্থা অর্জন করেছেন। এ বিষয়ে মোঃ নাজির উদ্দিন বলেন, “আমি সবসময়ই এই ইউনিয়নের মানুষের কল্যাণে কাজ করতে চাই। জনগণ যদি আমাকে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়ার সুযোগ দেন, তাহলে আমি সকলকে সঙ্গে নিয়ে একটি শান্তিপূর্ণ, আধুনিক ও মডেল ইউনিয়ন গড়ে তুলবো।” তিনি আরও বলেন, “আসুন আমরা সবাই মিলে সকল ভেদাভেদ, ক্রোধ ও হিংসা ভুলে ঐক্যবদ্ধ হই। পাড়া, মহল্লা, গ্রাম ও ইউনিয়নের উন্নয়নে একযোগে কাজ করি। ঝগড়া-বিবাদ ও মামলা-মোকদ্দমা পরিহার করে ধৈর্য ও সহনশীলতার মাধ্যমে একটি সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব।” ইউনিয়নের সচেতন মহল মনে করছেন, রাজনৈতিক বিভাজন ভুলে সকলের সম্মিলিত প্রচেষ্টায় ১নং তালম ইউনিয়নকে একটি শান্তিপূর্ণ ও উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তোলা সম্ভব। তাদের প্রত্যাশা, ভবিষ্যতে এই ইউনিয়নটি সমগ্র বাংলাদেশের মধ্যে গর্বের সাথে মাথা উঁচু করে দাঁড়াবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST