1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
ঝিনাইদহে চিহ্নিত তিন মাদক কারবারি গ্রেপ্তার তিন’শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার
June 21, 2026, 4:54 am
Title :
ক্যান্সারের সঙ্গে লড়াই, তবুও মিলছে না পৈতৃক সম্পত্তি—রামুতে অসহায় নারীর অভিযোগ কোটচাঁদপুরে ইসলাম ধর্ম গ্রহণ করলেন পার্থ কুমার দাস নাম রাখলেন আব্দুল্লাহ আল এহসান পুলিশ সুপারের কঠোর নির্দেশনায় পত্নীতলায় মাদকবিরোধী অভিযান, ১১ জন আটক সাপাহার আমের বাজার ও আড়তের নিরাপত্তায় জেলা পুলিশ দৃঢ় প্রতিজ্ঞ: পুলিশ সুপার পুলিশ সুপারের নির্দেশনায় নওগাঁ সদর থানার কালিতলা ফাঁড়ির অভিযান: দুর্ধর্ষ চোর গ্রেপ্তার, ৪ ভরি স্বর্ণ ও নগদ টাকা উদ্ধার ঝিনাইদহে চিহ্নিত তিন মাদক কারবারি গ্রেপ্তার তিন’শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার নওগাঁয় যুব জামায়াতের উদ্যোগে ফল উৎসব, ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত পুলিশ সুপারের নির্দেশে নওগাঁ ডিবির অভিযানে অনলাইন জুয়াড়ি দুইজন গ্রেপ্তার, দেশীয় অস্ত্র ও মোবাইল জব্দ নওগাঁয় ২০২৬ এর জাতীয় ফল মেলার উদ্ভোধন নওগাঁর ধামুইরহাটে সরকারী বৃক্ষ চুরির হিড়িক,স্বয়ং বিট কর্মকর্তা ই বড় চোর

ঝিনাইদহে চিহ্নিত তিন মাদক কারবারি গ্রেপ্তার তিন’শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার

  • Update Time : শুক্রবার, জুন ১৯, ২০২৬
  • 21 Time View

 সুজন বিশ্বাস স্টাফ রিপোর্টারঃ ঝিনাইদহে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১৯ জুন) দুপুরে সদর উপজেলার ডাকবাংলা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার হয় তিন’শ পিস ইয়াবা ট্যাবলেট। ডিবির ওসি শরিফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডাকবাংলা বাজার এলাকায় অভিযান চালিয়ে এই তিনজনকে আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—ঝিনাইদহ সদর উপজেলার বাদপুকুরিয়া গ্রামের মৃত মোয়াজ্জেম হোসেনের ছেলে মোঃ আব্দুল মালেক (৪৫), একই গ্রামের মৃত আবুল হাশেমের ছেলে মোঃ আইয়ুব হোসেন (৪৫) এবং মাগুরাপাড়া এলাকার আব্দুর রহমান কামালের ছেলে তানভীর আহমেদ ওরফে রুপম (৩৪)। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবারের একটি সিন্ডিকেট নিয়ন্ত্রণ করে আসছিলেন বলে অভিযোগ ছিল। এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা এবং জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মুরাদ বলেন, “গ্রেপ্তারকৃত আসামিরা চিহ্নিত মাদক কারবারি। তারা দীর্ঘদিন ধরে সুকৌশলে ঝিনাইদহের বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে ডাকবাংলা বাজার এলাকায় অভিযান চালিয়ে আমরা তাদের হাতেনাতে গ্রেপ্তার করতে সক্ষম হই। এ সময় তাদের কাছ থেকে তিন’শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।” তদন্ত কর্মকর্তা আরও জানান, “গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। এই চক্রের পেছনে আর কারা জড়িত এবং মাদকের উৎস কী, তা উদঘাটনে আমাদের তদন্ত ও অভিযান অব্যাহত থাকবে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST