1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
ঝিনাইদহে পুলিশের বিশেষ অভিযানে মোটরসাইকেল চোর চক্রের ৩ সদস্যসহ গ্রেফতার ১৭
June 19, 2026, 1:49 am
Title :
নওগাঁর ধামুইরহাটে সরকারী বৃক্ষ চুরির হিড়িক,স্বয়ং বিট কর্মকর্তা ই বড় চোর ঝিনাইদহে পুলিশের বিশেষ অভিযানে মোটরসাইকেল চোর চক্রের ৩ সদস্যসহ গ্রেফতার ১৭ পুলিশ সুপারের নির্দেশে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) নওগাঁর মাদকবিরোধী অভিযান: ২ কেজি গাঁজাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার ফুলবাড়ীতে আইন-শৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত চুয়াডাঙ্গায় কর্মশালায় একই মুখ বারবার, বঞ্চিত হচ্ছেন অন্য সাংবাদিকরা বিচারের বানী নিরবে নিভৃতে কাঁদে আদালতে চলমান মামলা উপেক্ষা করে জোর পুর্বক বসত বাড়ি ভাংচুর সহ দখলের চেষ্টা, থানায় অভিযোগ দায়ের। চৌগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র‍্যালি ও বৃক্ষ রোপণ পোরশায় মাদকবিরোধী অভিযানে ৩৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক মিথ্যা অভিযোগে আদালতের কর্মচারীকে হয়রানি, ‘উড়ো চিঠির’ নেপথ্যে কারা?

ঝিনাইদহে পুলিশের বিশেষ অভিযানে মোটরসাইকেল চোর চক্রের ৩ সদস্যসহ গ্রেফতার ১৭

  • Update Time : বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬
  • 7 Time View

 সুজন বিশ্বাস স্টাফ রিপোর্টারঃ ঝিনাইদহ জেলাজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও অপরাধ দমনে জেলা পুলিশের বিশেষ ‘অ্যাকশন’ শুরু হয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন এলাকায় চালানো চিরুনি অভিযানে একটি আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৩ সক্রিয় সদস্যসহ মোট ১৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযানকালে চুরির ২টি মোটরসাইকেল, বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা, ফেনসিডিল-জাতীয় মাদকদ্রব্য এবং জুয়ার আসর থেকে নগদ ৩০ হাজার টাকা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি বিশেষ টিম কালীগঞ্জ উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের মস্তফাপুর ও কালীগঞ্জ পৌর এলাকায় সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালায়। এ সময় আন্তঃজেলা মোটরসাইকেল চোর সিন্ডিকেটের ৩ সদস্যকে হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন কালীগঞ্জের মস্তফাপুর গ্রামের মুকুল মন্ডলের ছেলে জাহিদ হাসান (২৬), ফরাসপুর গ্রামের ওবাইদুল বিশ্বাসের ছেলে মোঃ মেহেদী হাসান সান্টু (৩০) এবং চাঁচড়া গ্রামের গোবিন্দ বিশ্বাসের ছেলে রাজ কুমার বিশ্বাস জসিম (২৭)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে, এই চক্রটি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন জেলা থেকে মোটরসাইকেল চুরি এবং চোরাই বাইক কেনা-বেচার সিন্ডিকেট নিয়ন্ত্রণ করে আসছিল। তাদের হেফাজত থেকে রেজিস্ট্রেশনবিহীন একটি সুজুকি জিক্সার (Suzuki Gixxer 150cc) ও একটি বাজাজ পালসার (Bajaj Pulsar) মোটরসাইকেল জব্দ করা হয়েছে। ঝিনাইদহ জেলা পুলিশ প্রশাসন জানিয়েছে, জেলায় যেকোনো মূল্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপরাধীদের বিরুদ্ধে শূন্য সহনশীলতা (জিরো টলারেন্স) নীতি গ্রহণ করা হয়েছে। মাদক, জুয়া ও চুরি-ছিনতাই রোধে জেলা পুলিশের এই বিশেষ সমন্বিত অ্যাকশন ও ঝটিকা অভিযান আগামী দিনগুলোতে আরও জোরদার করা হবে। গ্রেফতারকৃত ১৭ আসামিকে আজ সংশ্লিষ্ট মামলায় আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST