1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
দিনাজপুরে অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে সদর থানা পুলিশ
May 2, 2026, 11:34 am
Title :
মহেশপুরে মহান আন্তর্জাতিক মে দিবস পালন ও শ্রমিকদের অধিকার আদায়ের আহ্বান নওগাঁর অজপাড়াগাঁয়ে মে দিবস পালিত নওগাঁয় জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে উদ্বোধনী শোভাযাত্রা অনুষ্ঠিত নওগাঁয় শহীদ জিয়া প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত আমবাটি জিয়াবাজারে শ্রমিক দলের উদ্যোগে মে দিবস পালিত মান্দায় অবৈধভাবে জ্বালানি তেল বিক্রি: ৬২০০ লিটার ডিজেলসহ ট্রাক জব্দ, গ্রেফতার ২ ফুলবাড়ীতে আইন-শৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও ট্রাকসহ ৭ জন গ্রেপ্তার ফুলবাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত  পোরশায় বিশেষ চেকপোস্টে ৫০০ পিস ট্যাপেন্টাডলসহ একই পরিবারের ৩ জন গ্রেফতার

দিনাজপুরে অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে সদর থানা পুলিশ

  • Update Time : শুক্রবার, মে ৫, ২০২৩
  • 309 Time View

দিনাজপুরে অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে সদর থানা পুলিশ

স্টাফ রিপোর্টারঃ দিনাজপুর সদর উপজেলার কমলপুর বাজারের টিনসেট প্ল্যাটফর্মের ওপর এক অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৪ মে ) সকালে দিনাজপুর সদর উপজেলার ১০নং কমলপুর ইউনিয়নের কমলপুর বাজারের টিনসেট প্ল্যাটফর্মের ওপরে শুয়ে থাকা অবস্থায় ওই অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে কোতয়ালী থানা পুলিশ।

এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত ব্যক্তির নাম ঠিকানা জানা যায়নি। তবে স্থানীয় সুত্রে জানা যায় নিহত ব্যক্তি দীর্ঘদিন ধরে কমলপুর বাজারে ঘোরাফেরা করত। ১০নং কমলপুর ইউনিয়নের চেয়ারম্যান আহচান হাবীব সরকার বলেন ,”সকাল আনুমানিক ৮ ঘটিকার সময় বিষয়টি আমাকে জানায় আমি এসে নিশ্চিত হয়ে কোতয়ালী থানায় ফোন দেই। কিন্তু এখনো লাশের কোন পরিচয় মিলেনি।

স্থানীয় বাজারের দোকানদার আক্তারুল ইসলাম বলেন “দুইদিন আগে এই লোকটি আমার দোকান থেকে বিড়ি কিনে নেয় এবং আমাকে টাকাও দেয়। পানের দোকানদার মজিবর রহমান বলেন “সে আমার দোকান থেকেও একটি সিগারেটের নেয় এবং ৫০ টাকার নোট দেয় আমি ৪৫ টাকা তাকে ফেরত দেই। চায়ের দোকানদার দেলোয়ার হোসেন বলেন “লোকটি আমার দোকানে এসে চা কিনে নেয় আর অন্য কোন খাবার খাওয়া বা কিনা আমি দেখিনি,তবে লোকটি পানিতে চিনি মিশিয়ে ৪-৫ গ্লাস করে পানি খাওয়া দেখেছি এবং বেশ ক’দিন ধরে এই লোকটি বাজারে ঘোরাফেরা করতেছে তার নাম ঠিকানা জানতে চাইলে কিছুই বলে না। কিন্তু আজ রাতে বৃষ্টি হয় সে ঠান্ডায় এবং না খাওয়া অবস্থায় হয়তো মারা গেছে। কিন্তু ওই ব্যক্তির এখনো কোন পরিচয় পাওয়া যায়নি। তবে ঘটনাস্থলে কোতয়ালী থানার পুলিশ গিয়ে মরদহের সুরতহাল পরীক্ষা করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST