1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
দেশের উন্নয়নে শেখ হাসিনা এখনো অপরিহার্য ........... এমপি শাহীন চাকলাদার
June 25, 2026, 10:50 am
Title :
নওগাঁর পত্নীতলা উপজেলায় আকবরপুর ইউনিয়নে ড্রেন নির্মাণ ও রাস্তার হিয়ারিং – এর শুভ উদ্বোধন। কোটচাঁদপুরে এডিপির সামগ্রী বিতরণ: শিক্ষার্থীদের সাইকেল, হতদরিদ্রদের মাঝে ছাগল প্রদান কোটচাঁদপুরে ছাত্রশিবিরের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত নওগাঁয় জামাই- শ্বশুরের লড়াই। এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি  বিনামূল্যে দুই হাজার কৃষকের মাঝে ধান বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন নওগাঁ জেলার ঐতিহাসিক পুরাকীর্তি সোমপুর বিহার ব’ লে খ্যাত পাহাড় পুরে বিদেশি পর্যটককে হেনস্তা কারী টিকটকার আটক মহেশপুরে ভোক্তা অধিকার আইনে এক ফার্মেসী মালিককে ৫শত টাকা জরিমানা নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান চার মাদকসেবী আটক মোবাইল কোর্টে কারাদণ্ড জীবননগরে ৮২ লাখ টাকার জমি বিক্রিতে প্রতারণার অভিযোগ, আদালতে মামলা পুলিশ সুপারের তত্ত্বাবধানে নওগাঁ গোয়েন্দা পুলিশের অভিযান: ‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের ৩ সদস্য গ্রেফতার

দেশের উন্নয়নে শেখ হাসিনা এখনো অপরিহার্য ……….. এমপি শাহীন চাকলাদার

  • Update Time : সোমবার, সেপ্টেম্বর ১৮, ২০২৩
  • 290 Time View

লিপি খাতুন,কেশবপুর(যশোর): যশোর-৬ কেশবপুর সংসদীয আসনের সংসদ সদস্য ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার বলেছেন,বঙ্গবন্ধুর আজীবনের স্বপ্ন ছিলো ক্ষুধামুক্ত,দারিদ্রমুক্ত একটি আত্মনির্ভরশীল সমৃদ্ধ বাংলাদেশের। সেই স্বপ্ন পূরণের লক্ষ্যে সকল প্রতিকূলতা উপেক্ষা করে বঙ্গবন্ধুর নির্দেশিত পথেই এগিয়ে যাচ্ছেন তাঁর কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। তিনি বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। আর এ কারণেই আজ বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ রূপান্তরিত হয়েছে উন্নয়নের বাংলাদেশে, পদার্পণ করেছে উন্নয়নশীল দেশে। এই সাফল্য নিয়েই এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। এমপি শাহীন চাকলাদার আরো বলেন, বঙ্গবন্ধুকন্যার দূরদর্শী নেতৃত্বের কারণে সব প্রতিকূলতা মোকাবিলা করে দেশের উন্নয়ন অব্যাহত রাখা সম্ভব হয়েছে। যার ফলে বদলে গেছে মানুষের জীবনমান। দেশের উন্নয়নের জন্য শেখ হাসিনা এখনো অপরিহার্য। তাই ভবিষ্যতে এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও নৌকাকে বিজয়ী করা ছাড়া কোনো বিকল্প নেই। সোমবার ১৮ সেপ্টেম্বর বিকেলে কেশবপুর উপজেলার ৯নং গৌরিঘোনা ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে ভরতবায়না গ্রামে ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কার বিজয় সুনিশ্চিত করতে ইদ্রিস আলী শেখের বাড়িতে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। একইদিনে সন্ধ্যায় ৯ নং গৌরিঘোনা ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে ভেরচী গ্রামে আহাদ আলী সরদারের বাড়িতে ও ৫নং মঙ্গলকোট ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে ঘাঘা বংশী বটতলা বাজারে উঠান বৈঠক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,যশোর ৬ কেশবপুর সংসদীয় আসনের সংসদ সদস্য ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার। ৯নং গৌরঘোনা ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইদ্রিস আলী শেখের সভাপতিত্বে ও ইউনিয়ন যুবলীগের আহবায়ক অলোক চক্রবর্তীর সঞ্চালনায় উঠান বৈঠক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন,পৌরসভার মেয়র, ও পৌর আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক গৌতম রায়, দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ,সহ দপ্তর সম্পাদক মনোজ কুমার তরফদার,৯নং গৌরিঘোনা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান হাবিব প্রমুখ। এছাড়া মহিলাদের মধ্যে বক্তব্য রাখেন,শিল্পী বেগম,কোহিনুর বেগম,রাজিয়া বেগম প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক চম্পা,কোষাধক্ষ স্বপন কুমার মুখার্জি কৃষি সমবায় বিষয়ক সম্পাদক এস এম বাবর,শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক মহিবুর রশিদ,কার্যনির্বাহী কমিটির সদস্য শেখর রঞ্জন দাস,উপজেলা যুবলীগের আহবায়ক বিএম শহিদুজ্জামান শহীদ,জেলা আওয়ামী লীগের সদস্য মশিউর রহমান সাগর,রেজাউল ইসলাম, ৭নং পাঁজিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন,১১নং হাসানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৌহিদুজ্জামান তৌহিদ,পৌর আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আলমগীর সিদ্দিকী টিটু,যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ,আওয়ামী লীগ নেতা আমানুর রহমান খান,উপজেলা কৃষকলীগের সভাপতি সৈয়দ নাহিদ হাসান,উপজেলা জাতীয় শ্রমিকের আহবায়ক সরদার মনসুর আলী,সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কবির হোসেন,সুফলাকাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া মনি,হাসানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহবায়ক জিএম আলতাফ হোসেন,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আব্দুল গফফার গফুর সহ জেলা,উপজেলা,পৌর,ইউনিয়ন,ওয়ার্ড আওয়ামী লীগ,যুবলীগ,ছাত্রলীগ,মহিলা আওয়ামী লীগ,কৃষক লীগ,জাতীয় শ্রমিক লীগ,যুব মহিলা লীগ,স্বেশ্ছাসেবক লীগ সহ সহযোগী সংগঠনের নেতা-কর্মী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST