
মাহবুব লিটু, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের ফুলবাড়ীতে খরিপ মৌসুমের আউশ ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে ২০২৫–২৬ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় কৃষি অফিস চত্বরে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার দিলারা আক্তার। এসময় উপজেলা কৃষি কর্মকর্তা নিলুফা ইয়াসমিন, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শিশির কুমার রায়, ফুলবাড়ী রিপোর্টার্স ক্লাবের সভাপতি মাহবুব হোসেন লিটু, প্রেসক্লাব ফুলবাড়ীর সাধারণর সম্পাদক শাহিনুর রহমান শাহিন উপসহকারী কৃষি কর্মকর্তাগণসহ কৃষকগণ উপস্থিত ছিলেন। কৃষি কর্মকর্তা নিলুফা ইয়াসমিন জানান, খরিপ মৌসুমের আউশ ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে প্রণোদনার আওতায় উপজেলার ৬টি ইউনিয়নের মোট ২০০ জন কৃষকের মাঝে বিনামূল্যে ধান বীজ ও সার বিতরণ করা হচ্ছে। জন প্রতি ৫ কেজি ধান বীজ ও ১০ কেজি করে ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হচ্ছে। বিনামূল্যে সার ও বীজ বিতরণের পাশাপাশি তাৎক্ষণিকভাবে কৃষকদের চাষাবাদের প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন কৃষি কর্মকর্তা।
Leave a Reply