1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
বীর মুক্তিযোদ্ধা আবু তাহেরকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা সম্পূর্ণ হৃদয়
June 24, 2026, 4:52 pm
Title :
নওগাঁয় জামাই- শ্বশুরের লড়াই। এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি  বিনামূল্যে দুই হাজার কৃষকের মাঝে ধান বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন নওগাঁ জেলার ঐতিহাসিক পুরাকীর্তি সোমপুর বিহার ব’ লে খ্যাত পাহাড় পুরে বিদেশি পর্যটককে হেনস্তা কারী টিকটকার আটক মহেশপুরে ভোক্তা অধিকার আইনে এক ফার্মেসী মালিককে ৫শত টাকা জরিমানা নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান চার মাদকসেবী আটক মোবাইল কোর্টে কারাদণ্ড জীবননগরে ৮২ লাখ টাকার জমি বিক্রিতে প্রতারণার অভিযোগ, আদালতে মামলা পুলিশ সুপারের তত্ত্বাবধানে নওগাঁ গোয়েন্দা পুলিশের অভিযান: ‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের ৩ সদস্য গ্রেফতার পুলিশ সুপার নওগাঁর নির্দেশনায় পত্নীতলা থানা পুলিশের অভিযানে ৩০ পিস অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক খুচরা মাদক ব্যবসায়ী গ্রেফতার ক্যান্সারের সঙ্গে লড়াই, তবুও মিলছে না পৈতৃক সম্পত্তি—রামুতে অসহায় নারীর অভিযোগ কোটচাঁদপুরে ইসলাম ধর্ম গ্রহণ করলেন পার্থ কুমার দাস নাম রাখলেন আব্দুল্লাহ আল এহসান

বীর মুক্তিযোদ্ধা আবু তাহেরকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা সম্পূর্ণ হৃদয়

  • Update Time : রবিবার, মে ৭, ২০২৩
  • 286 Time View

এস এম শাহ্-আলম মাধবপুর প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের আমবাড়ীয়া গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা আবু তাহেরকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। বৃহস্পতিবার (৪ মে ) দুপুর ২টায় উপজেলার আমবাড়ীয়া জামে মসজিদ সংলগ্ন মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। আরও পড়ুন সিটি নির্বাচন সংবাদ সিলেট সিটি নির্বাচনে প্রতি ওয়ার্ডের ভোটার সংখ্যা কতো জানতে ক্লিক করুন দাফনের আগে তার প্রতি প্রথমে রাষ্ট্রীয় মর্যাদায় সালাম প্রদর্শন করা হয়। জেলা পুলিশ বাহিনীর একটি চৌকস দল সশস্ত্র সালাম ও গার্ড অফ অনার প্রদান করেন। এর আগে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনজুর আহ্সান মরহুম বীর মুক্তিযোদ্ধার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পাশাপাশি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকেও ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে জানাযা শেষে বীর মুক্তিযোদ্ধা আবু তাহেরের রুহের মাগফেরাত কামনা করেন এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। এর আগে জানাজায় উপস্থিত ছিলেন- মুক্তিযোদ্ধা সংসদের ধর্মঘর ইউনিয়নের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা তৈয়ব আলী, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মধু মিয়া, ইউপি চেয়ারম্যান মোঃফারুক আহমেদ পারুল, কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ আরিফ হোছাইন, এসআই মোঃ আব্দুল কাদের, বীর মুক্তিযোদ্ধা হুসাইন মিয়া, আব্দুর রহমান, সুলতান আহাম্মেদ, জারু মিয়া, ফুল মিয়াসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST