1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
আগামীর দর্পণ
April 10, 2026, 10:14 pm
Title :
সিরাজগঞ্জ–পাবনা সংরক্ষিত আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন অ্যাডভোকেট সিমকী ইমাম খান নওগাঁর পত্নী তলায় মাদক সহ একজন আটক মহেশপুরে লিবিয়া থেকে ইতালি নেওয়ার প্রলভোন দেখিয়ে জিম্মি করে ১৬ লক্ষ টাকা আদায় করল সীতাকুণ্ডে ওয়েল্ডিংয়ের সময় চালা ধসে ২জন নিহত মহেশপুরে নবম শ্রেণির শিক্ষার্থী গণধর্ষণ মামলার আসামি নয়ন গ্রেপ্তার নওগাঁয়​ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের ‘পকেট কমিটি’ গঠনের প্রতিবাদে বিক্ষোভ ও আলোচনা সভা অনুষ্ঠিত কোটচাঁদপুরের সাদিয়া সারা বাংলাদেশে প্রথম দেশসেরা হাফেজাদের রাজকীয় সংবর্ধনা অন্ধকারে কয়েক’টি পরিবার: কোটচাঁদপুরে বিদ্যুৎ সংযোগের দাবিতে অসহায় শ্রমিকদের আর্তনাদ। ​ নওগাঁর বদলগাছিতে শিক্ষার্থীদের সাথে পুলিশ সুপারের সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত তালম ইউনিয়নের উন্নয়নের রূপকার মোঃ নাজির উদ্দিন প্যানেল চেয়ারম্যান কে পূণরায় চেয়ারম্যান হিসেবে দেখতে চান ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণ

  • Update Time : শুক্রবার, এপ্রিল ৩, ২০২৬
  • 57 Time View

রিজওয়ান
​নওগাঁ।

নওগাঁ জেলার ঐতিহাসিক কুসুম্বা মসজিদ খ্যাত মান্দা উপজেলায় আত্রাই নদীতে গোসল করতে নেমে রিয়া মনি (১০) নামে এক স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। স্বজনদের সাথে বিয়ের নেমন্তন্ন খেতে এসে আনন্দ-উল্লাসের বদলে পরিবারে এখন বইছে শোকের করুন মাতম।
​নিহত রিয়া মনি নওগাঁর রানীনগর উপজেলার আতাইকুলা গ্রামের রনির মেয়ে। সে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।

​স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত ২৯ মার্চ রিয়া মনি তার বাবা-মায়ের সাথে মান্দা উপজেলার চকবালু গ্রামে খালু আবুল কালামের ছেলের বিয়ের অনুষ্ঠানে আসে। বুধবার (১ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে রিয়া তার বাবার সাথে বাড়ির পাশের আত্রাই নদীতে গোসল করতে যায়। গোসলের এক পর্যায়ে সবার অলক্ষ্যে রিয়া নদীর গভীর পানিতে তলিয়ে যায়।

​তাৎক্ষণিকভাবে স্বজন ও স্থানীয়রা নদীতে খোঁজাখুঁজি শুরু করেন। প্রায় ৭-৮ মিনিট পর তাকে পানির নিচ থেকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। দ্রুত তাকে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. আহসান হাবিব পরীক্ষা-নিরীক্ষা শেষে রিয়াকে মৃত ঘোষণা করেন।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে মান্দা থানার তদন্তকারী কর্মকর্তা এসআই জাকিরুল ইসলাম জানান, শিশুটির অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST