1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
চাটখিলে বিষ প্রয়োগ করে পুকুরের মাছ নিধন 
June 24, 2026, 11:57 am
Title :
নওগাঁয় জামাই- শ্বশুরের লড়াই। এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি  বিনামূল্যে দুই হাজার কৃষকের মাঝে ধান বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন নওগাঁ জেলার ঐতিহাসিক পুরাকীর্তি সোমপুর বিহার ব’ লে খ্যাত পাহাড় পুরে বিদেশি পর্যটককে হেনস্তা কারী টিকটকার আটক মহেশপুরে ভোক্তা অধিকার আইনে এক ফার্মেসী মালিককে ৫শত টাকা জরিমানা নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান চার মাদকসেবী আটক মোবাইল কোর্টে কারাদণ্ড জীবননগরে ৮২ লাখ টাকার জমি বিক্রিতে প্রতারণার অভিযোগ, আদালতে মামলা পুলিশ সুপারের তত্ত্বাবধানে নওগাঁ গোয়েন্দা পুলিশের অভিযান: ‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের ৩ সদস্য গ্রেফতার পুলিশ সুপার নওগাঁর নির্দেশনায় পত্নীতলা থানা পুলিশের অভিযানে ৩০ পিস অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক খুচরা মাদক ব্যবসায়ী গ্রেফতার ক্যান্সারের সঙ্গে লড়াই, তবুও মিলছে না পৈতৃক সম্পত্তি—রামুতে অসহায় নারীর অভিযোগ কোটচাঁদপুরে ইসলাম ধর্ম গ্রহণ করলেন পার্থ কুমার দাস নাম রাখলেন আব্দুল্লাহ আল এহসান

চাটখিলে বিষ প্রয়োগ করে পুকুরের মাছ নিধন 

  • Update Time : রবিবার, এপ্রিল ২৮, ২০২৪
  • 618 Time View

মোঃ বেল্লাল হোসাইন নাঈম,স্টাফ রিপোর্টারঃ

নোয়াখালীর চাটখিলে ইজারাকৃত পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ উঠেছে।

গতকাল শনিবার উপজেলার পরকোট ইউনিয়নের পশ্চিম শোশালিয়া আদম আলী ছুয়ানী বাড়ির আবু ইউসুফের ইজারাকৃত পুকুরে বিষ প্রয়োগ করে মাছ মারার ঘটনাটি ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, আবু ইউসুফ ২০২১সালে তাদের বাড়ীর যৌথ পুকুরটি ইজারা নিয়ে মাছ চাষ করে আসছে। এর মধ্যে কে বা কাহারা প্রতিহিংসা বসীভূত হয়ে বেশ কয়েকবার বিষ প্রয়োগ করে মাছ নিধন করে। তারই ধারাবাহিকতায় গতকাল শনিবার রাতের অন্ধকারে কে বা কারা পুকুরে বিষ ঢেলে মাছ মেরে ফেলে এতে প্রায় ৬লক্ষাধিক টাকার ক্ষতির মুখে পড়ে আবু ইউসুফ।

ভুক্তভোগী আবু ইউসুফ বলেন দেশের আমিষের চাহিদা পূরন ও নিজে অর্থনীতিক ভাবে সাবলম্বী হওয়ার ইচ্ছা থেকে শখের বশে আমি ৩বছর পূর্বে বাড়ির যৌথ পুকুরটি ইজারা নিয়ে মাছ চাষ শুরু করি। কিন্তু কে বা কারা গত ৩বছরে ৬বার পুকুরে বিষ দিয়ে মাছ মেরে ফেলে। এতে প্রতিবার লক্ষাধিক টাকার ক্ষতির সম্মুখীন হই। আমি প্রশাসনের কাছে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আকুল আবেদন করছি।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল হক বলেন এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি।তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা করবো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST