1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
নিয়ামতপুরে পুলিশ সুপারের সঙ্গে শিক্ষার্থীদের সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত
June 17, 2026, 3:01 pm
Title :
চৌগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র‍্যালি ও বৃক্ষ রোপণ পোরশায় মাদকবিরোধী অভিযানে ৩৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক মিথ্যা অভিযোগে আদালতের কর্মচারীকে হয়রানি, ‘উড়ো চিঠির’ নেপথ্যে কারা? সংসদ সদস্য টিপুর পক্ষ থেকে ১১৭ টি অসহায় পরিবারের মাঝে শুকনো খাবারের প্যাকেট বিতরণ মামলা করে ‘আমার বাল তুলবি তোরা’ জনসম্মুখে অশ্লীল অঙ্গভঙ্গি, অবশেষে গ্রেফতার আসামি মতিন নওগাঁ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ সুপারের সচেতনতামূলক মতবিনিময় সভা নওগাঁয় সম্পত্তির লোভে বৃদ্ধ মাকে নির্যাতন: কুলাঙ্গার দুই ছেলে গ্রেফতার বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস নওগাঁর বহুল পরিচিত আমবাটি বাজার বনিক কমিটির বার্ষিক সাধারণ সভা ২০২৬ অনুষ্ঠিত নওগাঁয় ব্যবসায়ী হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ২

নিয়ামতপুরে পুলিশ সুপারের সঙ্গে শিক্ষার্থীদের সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • Update Time : মঙ্গলবার, জুন ৯, ২০২৬
  • 59 Time View

 শান্তি আক্তার :নওগাঁ প্রতিনিধি নওগাঁ জেলার নিয়ামতপুরে শিক্ষার্থীদের মাদক, বাল্যবিবাহ, সড়ক দুর্ঘটনা ও টিনএজ সাইবার ক্রাইম বিষয়ে সচেতন করে তুলতে এক সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। নিয়ামতপুর সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এ সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। অনুষ্ঠানে পুলিশ সুপার কম্পিউটার ও প্রজেক্টরের মাধ্যমে পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করে শিক্ষার্থীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, বর্তমান সমাজে মাদক, বাল্যবিবাহ ও সাইবার অপরাধ একটি বড় সামাজিক সমস্যা হিসেবে দেখা দিয়েছে। এসব অপরাধ থেকে নিজেদের দূরে রাখা এবং অন্যদের সচেতন করা অত্যন্ত জরুরি। তিনি মাদকের ভয়াবহ ক্ষতিকর প্রভাব সম্পর্কে শিক্ষার্থীদের সতর্ক করেন এবং মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। পাশাপাশি বাল্যবিবাহের কুফল ও এর আইনি দিক তুলে ধরে বলেন, বাল্যবিবাহ শুধু একটি সামাজিক অপরাধ নয়, এটি একটি শাস্তিযোগ্য অপরাধ। এর ফলে কিশোর-কিশোরীদের শিক্ষা, স্বাস্থ্য ও ভবিষ্যৎ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। সাইবার অপরাধ বিষয়ে শিক্ষার্থীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্ক থাকার পরামর্শ দিয়ে তিনি অপরিচিত ব্যক্তির সঙ্গে ব্যক্তিগত তথ্য শেয়ার না করা, অনলাইন প্রতারণা থেকে সতর্ক থাকা এবং সন্দেহজনক কোনো ঘটনার ক্ষেত্রে দ্রুত আইন-শৃঙ্খলা বাহিনীকে অবহিত করার আহ্বান জানান। প্রায় এক ঘণ্টাব্যাপী এ উপস্থাপনা দুই শতাধিক শিক্ষার্থী মনোযোগ সহকারে শ্রবণ করে। এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন বিষয়ে প্রশ্ন করলে পুলিশ সুপার তাৎপর্যপূর্ণ উত্তর প্রদান করেন এবং ভবিষ্যৎ প্রজন্মকে সচেতন, দায়িত্বশীল ও আইন মেনে চলা নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিয়ামতপুর সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তিনি এ ধরনের সচেতনতামূলক আয়োজনের জন্য জেলা পুলিশ, নওগাঁকে ধন্যবাদ জানান এবং শিক্ষার্থীদের পুলিশ সুপারের দিকনির্দেশনা অনুসরণ করার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST