1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
নওগাঁ জেলা পুলিশের অভিযানে আন্তজেলা গরু চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার ৫টি চোরাই গরু
July 22, 2026, 7:51 pm
Title :
নওগাঁ জেলা পুলিশের অভিযানে আন্তজেলা গরু চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার ৫টি চোরাই গরু ঝিনাইদহে বিপুল পরিমাণ ফেয়ারডিল মাদক সিরাপসহ  আটক ১  ঝিনাইদহের মহেশপুর থানা পুলিশের অভিযানে সিআর ওয়ারেন্টভূক্ত আসামী গ্রেফতার বাইফার সম্মানসূচক ডিরেক্টর নির্বাচিত সমাজকর্মী অনন্যা আজিজ পত্নীতলায় ৬৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক মফস্বল সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় কমিটিতে এম এ সালাম রুবেল নওগাঁয় জমিলা কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত নওগাঁ জেলা পুলিশের উদ্যোগে ১৬ হাজারের বেশি বোতল ফেনসিডিল ধ্বংস কোটচাঁদপুরে বিদ্যুৎ স্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু কোটচাঁদপুরে সাংবাদিকের বাড়িতে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগ

নওগাঁ জেলা পুলিশের অভিযানে আন্তজেলা গরু চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার ৫টি চোরাই গরু

  • Update Time : বুধবার, জুলাই ২২, ২০২৬
  • 26 Time View

শান্তি আক্তার, নওগাঁ প্রতিনিধি: পুলিশ সুপারের নির্দেশনায় র্যাবের সহযোগিতায় নওগাঁ জেলা পুলিশ আন্তজেলা গরু চোর চক্রের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করে চক্রটির ৩ সদস্যকে গ্রেফতার করেছে। অভিযানে উদ্ধার করা হয়েছে ৫টি চোরাই গরু। পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁ জেলার রানীনগর, আত্রাই, বদলগাছী ও মহাদেবপুর উপজেলায় ধারাবাহিক গরু চুরির ঘটনার পর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় একাধিক চৌকস টিম গঠন করা হয়। গোয়েন্দা তথ্য, তথ্যপ্রযুক্তি ও বিভিন্ন উপাত্ত বিশ্লেষণের মাধ্যমে পরিচালিত অভিযানে র্যাব বগুড়ার সহযোগিতায় চক্রটির সদস্যদের শনাক্ত করা হয়। পরবর্তীতে র্যাব ও নওগাঁ জেলা পুলিশের যৌথ অভিযানে নাটোরের সিংড়া উপজেলার হাট তাজপুর এলাকায় অভিযান চালিয়ে কুখ্যাত গরু চোর গোলাম রব্বানী, শ্রী সুজিত ওরফে অজিত চন্দ্র হালদার (৪০) এবং শ্রী সুচন্দন রাজবংশী ওরফে সজল (২৭)-কে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ৫টি চোরাই গরু উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, নওগাঁ, নাটোর, বগুড়া ও ময়মনসিংহকেন্দ্রিক একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে গরু চুরি ও ডাকাতির মাধ্যমে গরু সংগ্রহ করত। পরে চুরি করা গরুগুলো কিছুদিন লালন-পালন করে বিভিন্ন স্থানে বিক্রি করা হতো। গ্রেফতার ব্যক্তিরা স্থানীয়ভাবে গরু ব্যবসায়ী পরিচয়ে এসব অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিলেন। এ বিষয়ে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, “কৃষকের অন্যতম মূল্যবান সম্পদ গরু। গরু চোরদের বিরুদ্ধে নওগাঁ জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে এবং তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST