
স্টাফ রিপোর্টার: ঝিনাইদহের কোটচাঁদপুরে জাতীয় ˆদনিক ‘নীরবাংলা’ পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক, কোটচাঁদপুর পৌরসভার সাবেক প্যানেল চেয়ারম্যান ও কাউন্সিলর এবং সাংবাদিক রেজাউল ইসলাম পাঠানের বাড়িতে গভীর রাতে ভয়াবহ সন্ত্রাসী হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে| শুক্রবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে একদল সশস্ত্র দুর্বৃত্ত এই তান্ডব চালায়| ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২০/২৫ জনের একটি সংঘবদ্ধ সশস্ত্র দল কোটচাঁদপুর পৌর এলাকার আখসেন্টার পাড়ায় অবস্থিত সাংবাদিক রেজাউল ইসলামের বাড়িতে গিয়ে প্রথমে চড়াও হয়| প্রায় তিন ঘণ্টা চলা এই হামলায় এলাকায় চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয়েছে| হামলাকারীরা বাড়ির প্রধান গেট ও দরজা ভাঙচুর করে| এরপর পাশের বাড়িতে নির্মাণ কাজ চলছিল| ওই সময় পাশের বাড়ি থেকে মই সংগ্রহ করে দ্বিতীয় তলার ছাদে উঠে ঘরের ভেতরে প্রবেশ করে একটি বেডরুমে আগুন ধরিয়ে দেয়| অগ্নিকান্ডে ওই করে খাটসহ ভেতরের সমস্ত আসবাবপত্র ও মূল্যবান মালামাল সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে| খবর পেয়ে কোটচাঁদপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সম হয়| এদিকে বাড়ির সিসিটিভি ফুটেজে দেখা গেছে, হামলাকারীদের হাতে দেশীয় ও মারাত্বক অস্ত্র ছিল এবং তারা নিজেদের ‘প্রশাসনের লোক’ বলে পরিচয় দিয়ে ভেতরে প্রবেশ করেছিল| ভুক্তভোগী সাবেক কাউন্সিলর ও সাংবাদিক রেজাউল ইসলাম পাঠান অভিযোগ করে বলেন, আমি এক্সপোর্ট-ইমপোর্টের ব্যবসা করি এবং ব্যবসায়িক কাজে ঢাকায় আছি| এসুযোগে কোটচাঁদপুর উপজেলার গালীমপুর গ্রামের রস্তমের ছেলে মাসুদ তার দলবল নিয়ে পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে| যা বাড়ির সিসিটিভি ফুটেজে দেখা যাচেছ| মূলত ব্যবসায়িক বিরোধের জেরে প্রতিপরা আমাকে ও আমার পরিবারকে নিঃ¯^ করতে এই ন্যক্কারজনক ঘটনা ঘটিয়েছে| প্রতিপরা নিচতলায় রুমে ঢুকার জন্য অনেক চেষ্টা চালিয়েছে কিন্তু আমার পরিবারের চেচামেচির কারনে তারা ঢুকতে না পেরে চলে গেছে| এ ঘটনায় আমি বাড়িতে ফিরে থানায় একটি অভিযোগ দায়ের করবো| এব্যাপারে কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)আনসারুল ইসলাম জানান,ঘটনাটি শুনেছি এবং ওই সময় যশোর ডিবি পুলিশ ওই এলাকায় একটি অভিযান চালানো কথা ছিল| তারা কোথায় অভিযান চালিয়ে সেটি সঠিক করে বলতে পারছি না| তবে ভুক্তভোগী অভিযোগ দিলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে|
Leave a Reply