1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
নওগাঁ সীমান্তে ১৫০০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার, চোরাকারবারীরা পগারপার
July 19, 2026, 4:53 am
Title :
নওগাঁ সীমান্তে ১৫০০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার, চোরাকারবারীরা পগারপার নওগাঁয় নামফলক উন্মোচনের মধ্য দিয়ে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক যাত্রা শুরু যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় সিনিয়র সাংগঠনিক সম্পাদক হলেন আত্রাইয়ের সাব্বির কোটচাঁদপুরে রেললাইনে এক যুবকের আত্মহত্যার অভিযোগ শৈলকূপায় আওয়ামীলীগের চেয়ারম্যানরা সভায় উপস্থিত থাকায় জুলাই যোদ্ধাদের সভা বর্জন ঝিনাইদহ জেলা ছাত্রশিবিরের নতুন কমিটি: সভাপতি রিয়াজুল, সেক্রেটারি মুজাহিদুল নওগাঁ সদর মডেল থানায় শোভাবর্ধনকারী থাই চেরি ফুলের চারা রোপণ পোরশায় মাদকবিরোধী অভিযানে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১ নওগাঁয় সাবেক অধ্যক্ষের স্ত্রীকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা: অভিযুক্ত নারী গ্রেপ্তার কোটচাঁদপুরে জুলাই শহীদ দিবস উপলক্ষে জামায়াতের র‍্যালি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নওগাঁ সীমান্তে ১৫০০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার, চোরাকারবারীরা পগারপার

  • Update Time : শনিবার, জুলাই ১৮, ২০২৬
  • 9 Time View

 রিজওয়ান, নওগাঁ নওগাঁ-জয়পুরহাট সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ৫০০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা রাতের অন্ধকারে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। শনিবার (১৮ জুলাই) পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত শুক্রবার (১৭ জুলাই) রাত ১১টা ৫০ মিনিটে কড়িয়া বিওপির টহল কমান্ডার নায়েক মো. আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২৭৯ এমপি থেকে প্রায় ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে পারুল গ্রামের হাফিজিয়া মাদ্রাসার সামনে পাকা সড়কে অভিযান পরিচালনা করে। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১ হাজার ৫০০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য ৩ লাখ টাকা। বিজিবি জানিয়েছে, জব্দকৃত মাদকদ্রব্য পাঁচবিবি থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক বলেন, নওগাঁ ও জয়পুরহাট সীমান্তবর্তী দায়িত্বপূর্ণ এলাকায় অবৈধ সীমান্ত পারাপার প্রতিরোধ, দেশের আইন-শৃঙ্খলা রক্ষা এবং আন্তঃসীমান্তীয় সব ধরনের অপরাধ দমনে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST