1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
মফস্বল সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় কমিটিতে এম এ সালাম রুবেল
July 21, 2026, 11:03 pm
Title :
বাইফার সম্মানসূচক ডিরেক্টর নির্বাচিত সমাজকর্মী অনন্যা আজিজ পত্নীতলায় ৬৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক মফস্বল সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় কমিটিতে এম এ সালাম রুবেল নওগাঁয় জমিলা কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত নওগাঁ জেলা পুলিশের উদ্যোগে ১৬ হাজারের বেশি বোতল ফেনসিডিল ধ্বংস কোটচাঁদপুরে বিদ্যুৎ স্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু কোটচাঁদপুরে সাংবাদিকের বাড়িতে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগ নওগাঁ সীমান্তে ১৫০০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার, চোরাকারবারীরা পগারপার নওগাঁয় নামফলক উন্মোচনের মধ্য দিয়ে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক যাত্রা শুরু যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় সিনিয়র সাংগঠনিক সম্পাদক হলেন আত্রাইয়ের সাব্বির

মফস্বল সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় কমিটিতে এম এ সালাম রুবেল

  • Update Time : মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬
  • 8 Time View

স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস)-এর ২০২৬–২০২৭ মেয়াদের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত এ কমিটিতে সাংবাদিক এম এ সালাম রুবেল সহকারী সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন। বিএমএসএস দীর্ঘদিন ধরে দেশের তৃণমূল পর্যায়ের সাংবাদিকদের অধিকার, পেশাগত উন্নয়ন এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রসারে কাজ করে আসছে। নতুন কেন্দ্রীয় কমিটিতে এম এ সালাম রুবেলের অন্তর্ভুক্তিকে ইতিবাচক হিসেবে দেখছেন সহকর্মীরা। দায়িত্ব পাওয়ার পর এম এ সালাম রুবেল সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান, মহাসচিব মো. ছগির আহমেদ এবং কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, “তৃণমূল সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠা, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাব।” সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান এবং মহাসচিব মো. ছগির আহমেদ নবগঠিত কমিটির সদস্যদের অভিনন্দন জানিয়ে আশা প্রকাশ করেন, নতুন কমিটি সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নের পাশাপাশি সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষায় কার্যকর ভূমিকা রাখবে। এদিকে এম এ সালাম রুবেলের এ মনোনয়নে সাংবাদিক, সহকর্মী ও শুভানুধ্যায়ীরা তাঁকে অভিনন্দন জানিয়েছেন এবং নতুন দায়িত্ব পালনে সফলতা কামনা করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST