1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
নওগাঁয় জমিলা কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
July 21, 2026, 10:43 pm
Title :
পত্নীতলায় ৬৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক মফস্বল সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় কমিটিতে এম এ সালাম রুবেল নওগাঁয় জমিলা কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত নওগাঁ জেলা পুলিশের উদ্যোগে ১৬ হাজারের বেশি বোতল ফেনসিডিল ধ্বংস কোটচাঁদপুরে বিদ্যুৎ স্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু কোটচাঁদপুরে সাংবাদিকের বাড়িতে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগ নওগাঁ সীমান্তে ১৫০০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার, চোরাকারবারীরা পগারপার নওগাঁয় নামফলক উন্মোচনের মধ্য দিয়ে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক যাত্রা শুরু যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় সিনিয়র সাংগঠনিক সম্পাদক হলেন আত্রাইয়ের সাব্বির কোটচাঁদপুরে রেললাইনে এক যুবকের আত্মহত্যার অভিযোগ

নওগাঁয় জমিলা কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

  • Update Time : মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬
  • 31 Time View

 শান্তি আক্তার, নওগাঁ প্রতিনিধি : নওগাঁ সদর উপজেলার চণ্ডিপুর ইউনিয়নের মাদার মোল্লা হাটে অবস্থিত জমিলা কিন্ডারগার্টেন স্কুলের উদ্যোগে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী উৎসব উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে দিনব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে পুরো আয়োজন প্রাণচাঞ্চল্যে ভরে ওঠে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন নওগাঁ সদর-৫ আসনের সংসদ সদস্য মো. জাহিদুল ইসলাম ধলু। জমিলা কিন্ডারগার্টেন স্কুলের পরিচালক আলহাজ্ব ড. এম. এম. জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক শ. ম. আ. আল কাফী তুহিন, চণ্ডিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাহমুদুর রহমান, নওগাঁ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন তালুকদার, জাসাস নওগাঁ জেলা শাখার সভাপতি বারিউল আলম বাবু, নওগাঁ সরকারি কলেজের সাবেক ভিপি জহুরুল ইসলাম খোকন, নওগাঁ জেলা যুবদলের সাবেক সভাপতি দেওয়ান ফারুক, নওগাঁ পৌর ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ, নওগাঁ জেলা যুবদলের সদস্য ও পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক শামীনূর রহমান শামীম এবং নওগাঁ জেলা ছাত্রদলের আহ্বায়ক মামুন বিন ইসলাম দোহাসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও শিক্ষাঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ। দিনব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে আনুষ্ঠানিকভাবে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে অতিথিরা শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। বিদ্যালয় কর্তৃপক্ষ এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST