1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
ঝিনাইদহে ভুল চিকিৎসায় দুই সন্তানের জননীর মৃত্যু, ৫০ হাজার টাকা জরিমানা
April 30, 2026, 11:19 pm
Title :
মান্দায় অবৈধভাবে জ্বালানি তেল বিক্রি: ৬২০০ লিটার ডিজেলসহ ট্রাক জব্দ, গ্রেফতার ২ ফুলবাড়ীতে আইন-শৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও ট্রাকসহ ৭ জন গ্রেপ্তার ফুলবাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত  পোরশায় বিশেষ চেকপোস্টে ৫০০ পিস ট্যাপেন্টাডলসহ একই পরিবারের ৩ জন গ্রেফতার ন্যায়বিচার নিশ্চিতে নওগাঁয় পালিত জাতীয় আইনগত সহায়তা দিবস–২০২৬ পোরশায় বিশেষ চেকপোস্টে ৫০০ পিস ট্যাপেন্টাডলসহ একই পরিবারের ৩ জন গ্রেফতার রাজিবপুরে সাংবাদিকতার আড়ালে তেল সিন্ডিকেটের অভিযোগ: ১৩৫ টাকার পেট্রোল ৩০০ টাকায় বিক্রি, জড়িত ছাত্রদল-যুবদল নেতারাও শৈলকুপায় হত্যার ঘটনায় লুটপাট ঠেকাতে পুলিশির ব্যবস্থা গ্রহণ জীবননগরের ধান্যখোলায় মাদকবিরোধী মানববন্ধন, বন্ধের জোর দাবি

ঝিনাইদহে ভুল চিকিৎসায় দুই সন্তানের জননীর মৃত্যু, ৫০ হাজার টাকা জরিমানা

  • Update Time : রবিবার, জুন ১৮, ২০২৩
  • 306 Time View

ফিরোজ আহম্মেদ , ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের কালীগঞ্জে ভুল চিকিৎসায় মরিয়ম খাতুন (২৯) নামে দুই সন্তানের জননীর মৃত্যুর অভিযাগ উঠেছে। মরিয়ম খাতুন উপজেলার কমলাপুর গ্রামের ইব্রাহীম মন্ডলের মেয়ে। মরিয়ম খাতুনের রাব্বি হাসান (১০) ও দেড় বছর বয়সী রাফি হোসেন নামে দুটি সন্তান রয়েছে। এদিকে, এ খবর জানাজানি হওয়ার পর রোববার সকালে ফাতেমা প্রাঃ হাসপাতালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: হাবিবুল্লাহ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলমগীর হোসেন উপস্থিত ছিলেন। মরিয়মের পিতা ইব্রাহীম মন্ডল জানান, হঠাৎ পেটে ব্যাথা অনুভব করেন মরিয়ম খাতুন। এরপর বিভিন্ন পরীক্ষা-নীরিক্ষার পর জানতে পারেন জরায়ুর নাড়ীতে টিউমার হয়েছে। চিকিৎসা করাতে আসেন বাবার বাড়ি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কমলাপুর গ্রামে। এ বছরের ফেব্রুয়ারি মাসের ২৩ তারিখে বাবা ইব্রাহীম মন্ডল নিয়ে যান ফাতেমা প্রাঃ হাসপাতালে। চিকিৎসক ডা: আসলাম হোসেন বিভিন্ন রিপোর্ট দেখে বলেন অপারেশন করাতে হবে। অপারেশন করার পর বাড়ি নিয়ে যান মরিয়ম খাতুনকে। এরপর প্রায়ই পেটে ব্যাথা অনুভব করতে থাকেন মরিয়ম খাতুন। গত দুই মাস আগে একই স্থানে ব্যাথার তীব্রতা বাড়তে থাকলে আবারও ফাতেমা প্রাঃ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ফাতেমা প্রাঃ হাসপাতালের মালিক ইকরামুল হোসেনের ছোট ভাই এনামুল হোসেন পুনরায় একই স্থানে অপারেশন করেন। এরপর চিকিৎসক আসলাম হোসেন আবারও অপারেশন করেন। কিন্তু সেখানে রোগী সুস্থ না হওয়ায় ঢাকায় নিয়ে যান তার পরিবার। গত ১৪ জুন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে মরিয়ম খাতুন। মরিয়ম খাতুনের পিতা ইব্রাহীম মন্ডল অভিযোগ করে বলেন, তার মেয়ের একই স্থানে তিনবার অপারেশন করা হয়েছে। অপারেশন করলেও সেখানে কোন সেলাই দেওয়া হয়নি। তার মেয়ের হিস্টো প্যাথলজি রিপোর্ট এখনো তাদের দেয়নি ফাতেমা প্রাঃ হাসপাতালের মালিক। তার মেয়ে ভুল চিকিৎসায় মৃত্যুবরণ করেছে। তারা খুবই গরীব। মেয়ের দুটি ছোট সন্তান রয়েছে। তাদের নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তিনি। এ ব্যাপারে ডা. আসলাম হোসেন সাংবাদিক পরিচয় পাওয়ার পর মুঠোফোনে বলেন, অফিসের কাজে ব্যস্ত আছি। পরে কথা বলবো। ফাতেমা প্রাঃ হাসপাতালের মালিক ইকরামুল হোসেন সকল অভিযোগ অস্বীকার করে জানান, তারা যে অভিযোগ করছেন সব মিথ্যা। কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ইশরাত জাহান জানান, অস্বাস্থ্যকর পরিবেশে চিকিৎসা সেবা প্রদান এবং দায়িত্বে অবহেলার কারণে স্বাস্থ্যহানি ঘটানোয় ফাতেমা প্রাঃ হাসপাতালকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST