1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
তক্ষকসহ আটক বৃদ্ধের ৩ মাসের কারাদণ্ড।
June 25, 2026, 10:49 am
Title :
নওগাঁর পত্নীতলা উপজেলায় আকবরপুর ইউনিয়নে ড্রেন নির্মাণ ও রাস্তার হিয়ারিং – এর শুভ উদ্বোধন। কোটচাঁদপুরে এডিপির সামগ্রী বিতরণ: শিক্ষার্থীদের সাইকেল, হতদরিদ্রদের মাঝে ছাগল প্রদান কোটচাঁদপুরে ছাত্রশিবিরের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত নওগাঁয় জামাই- শ্বশুরের লড়াই। এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি  বিনামূল্যে দুই হাজার কৃষকের মাঝে ধান বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন নওগাঁ জেলার ঐতিহাসিক পুরাকীর্তি সোমপুর বিহার ব’ লে খ্যাত পাহাড় পুরে বিদেশি পর্যটককে হেনস্তা কারী টিকটকার আটক মহেশপুরে ভোক্তা অধিকার আইনে এক ফার্মেসী মালিককে ৫শত টাকা জরিমানা নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান চার মাদকসেবী আটক মোবাইল কোর্টে কারাদণ্ড জীবননগরে ৮২ লাখ টাকার জমি বিক্রিতে প্রতারণার অভিযোগ, আদালতে মামলা পুলিশ সুপারের তত্ত্বাবধানে নওগাঁ গোয়েন্দা পুলিশের অভিযান: ‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের ৩ সদস্য গ্রেফতার

তক্ষকসহ আটক বৃদ্ধের ৩ মাসের কারাদণ্ড।

  • Update Time : শুক্রবার, সেপ্টেম্বর ২২, ২০২৩
  • 321 Time View

সোহেল রানা, ঠাকুরগাঁও প্রতিনিধি:ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ছয় লক্ষ টাকা মুল্যের তক্ষকসহ এ কে এম সিরাজুল ইসলাম ওরফে লুলু (৬০) নামের এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) ভোরে উপজেলার ভানোর ইউনিয়নের বিশ্রামপুর আগাটারী গ্রাম থেকে তাকে আটক করা হয়। এ কে এম সিরাজুল ইসলাম ঢাকার আশুলিয়া থানার নিশ্চিন্তপুর এলাকার মৃত আতাউর রহমানের ছেলে। পরে বিকেলে ওই বৃদ্ধকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতেহা তুজ জোহরা। একই সঙ্গে উদ্ধার তক্ষকটি অবমুক্ত করার জন্য বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। বালিয়াডাঙ্গী থানার উপ-পরিদর্শক আব্দুস সোবহান জানান, একটি তক্ষক বালিয়াডাঙ্গী সীমান্ত দিয়ে ভারতে পাচারের চেষ্টার খবর পেয়ে ভোরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ৩ মাসের কারাদণ্ড দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST