November 25, 2026, 1:07 pm
Title :
মহেশপুরের শম্পা সুলতানা দেশসেরা ডিজিটাল সেন্টার উদ্যোক্তা নির্বাচিত সীতাকুন্ডে এলবিয়ন ল্যাবরেটরিজ লিমিটেডের স্বত্বাধিকারী মো. নিজাম উদ্দিনের ইন্তেকাল কঠিন সময়ে নেতৃত্ব দিয়ে আবারও কোটচাঁদপুর উপজেলা জামায়াতের আমীর নির্বাচিত আজিজুর রহমান মাস্টার সীতাকুন্ডে এলবিয়ন ল্যাবরেটরিজ লিমিটেডের স্বত্বাধিকারী মো. নিজাম উদ্দিনের ইন্তেকাল সীতাকুন্ডে এলবিয়ন ল্যাবরেটরিজ লিমিটেডের স্বত্বাধিকারী মো. নিজাম উদ্দিনের ইন্তেকাল ফুলবাড়ীতে আইন-শৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত কোটচাঁদপুরে মহিলা জামায়াত প্রার্থী সালমা খাতুন ও স্বামীর ওপর হামলার অভিযোগ পীরগঞ্জে ক্যাডেট সুমন -সুজন একাডেমির আত্মপ্রকাশ শিক্ষার্থীদের মাঝে নতুন স্বপ্ন চৌগাছার বহুল আলোচিত ৬০০-৭০০ বছরের প্রাচীন তেঁতুল গাছটি ভেঙে পড়েছে পেটের দায়ে ধান কাটতে এসে ফিরতে হচ্ছে খালি হাতে, সবই কপাল

নওগাঁয় সড়ক দূর্ঘটনায় একজন নিহত

  • Update Time : Saturday, November 1, 2025
  • 220 Time View

। রিজওয়ান নওগাঁ। নওগাঁ জেলার ধামইরহাটে মোটরসাইকেল ও চার্জার ভ্যানের সঙ্গে সংঘর্ষে হাবিবুর রহমান (২৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত ও তার সঙ্গে থাকা আরোহী আহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাত সাড়ে ৯টায় উপজেলার পিড়লডাঙ্গা নয়াপুকুর নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিতহ যুবক উপজেলার ১ নম্বর ধামইরহাট ইউনিয়নের সাতআনা এলাকার ইয়াসিন আলীর ছেলে। এছাড়া আহত মোটরসাইকেল আরোহী একই এলাকার ইসমাইল হোসেনের ছেলে আবু মুছা (২৫)। স্থানীয়রা জানান, ঘটনার সময় মোটরসাইকেল চালক ও আরোহী ধামইরহাট বাজার থেকে বাড়ি দিকে ফিরছিলেন। পথে ধামইরহাট-জয়পুরহাট আঞ্চলিক মহাসড়কের পিড়লডাঙ্গা মোড়ে পৌঁছালে একই দিকে চলা একটি চার্জার ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক ও আরোহী গুরুতর আহত হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে রাজশাহী মেডিকেলে নেওয়ার পথে চালক হাবিবুর রহমান মারা যান। নিহত যুবক ধামইরহাট নিমতলী বাজারে কসমেটিক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। এদিকে আহত আবু মুছাকে চিকিৎসার জন্য রাজশাহী নেওয়া হয়েছে বলে জানা গেছে। ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমাম জাফর জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST