1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
নওগাঁর ধামইরহাটে পুশইন ও সীমান্ত আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল
June 19, 2026, 4:37 pm
Title :
পুলিশ সুপারের নির্দেশে নওগাঁ ডিবির অভিযানে অনলাইন জুয়াড়ি দুইজন গ্রেপ্তার, দেশীয় অস্ত্র ও মোবাইল জব্দ নওগাঁয় ২০২৬ এর জাতীয় ফল মেলার উদ্ভোধন নওগাঁর ধামুইরহাটে সরকারী বৃক্ষ চুরির হিড়িক,স্বয়ং বিট কর্মকর্তা ই বড় চোর ঝিনাইদহে পুলিশের বিশেষ অভিযানে মোটরসাইকেল চোর চক্রের ৩ সদস্যসহ গ্রেফতার ১৭ পুলিশ সুপারের নির্দেশে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) নওগাঁর মাদকবিরোধী অভিযান: ২ কেজি গাঁজাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার ফুলবাড়ীতে আইন-শৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত চুয়াডাঙ্গায় কর্মশালায় একই মুখ বারবার, বঞ্চিত হচ্ছেন অন্য সাংবাদিকরা বিচারের বানী নিরবে নিভৃতে কাঁদে আদালতে চলমান মামলা উপেক্ষা করে জোর পুর্বক বসত বাড়ি ভাংচুর সহ দখলের চেষ্টা, থানায় অভিযোগ দায়ের। চৌগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র‍্যালি ও বৃক্ষ রোপণ

নওগাঁর ধামইরহাটে পুশইন ও সীমান্ত আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

  • Update Time : শনিবার, জুন ১৩, ২০২৬
  • 60 Time View

 শান্তি আক্তার :নওগাঁ প্রতিনিধি নওগাঁর ধামইরহাট উপজেলায় ভারতীয় সীমান্ত দিয়ে পুশইন, সীমান্ত হত্যা এবং বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ জুন) বিকেলে উপজেলার আমাইতাড়া বাজার এলাকা থেকে নওগাঁ জেলা ১১ দলীয় ঐক্যের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে এক সমাবেশে মিলিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. এনামুল হক। সভাপতিত্ব করেন নওগাঁ জেলা জামায়াতের আমির খন্দকার আব্দুর রাকিব। এ সময় বক্তব্য দেন নওগাঁ জেলা জামায়াতের আমির অধ্যাপক মহিউদ্দীন, জেলা সেক্রেটারি অ্যাডভোকেট আ. স. ম. সায়েম, সহ-সেক্রেটারি মারুফ আহমেদ, উপজেলা জামায়াতের আমির কামরুজ্জামান জুয়েল, নওগাঁ জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক দেওয়ান মাহবুব সোহাগ, জেলা এলডিপির যুগ্ম আহ্বায়ক শাহান শাহ্ চিশতী, জেলা খেলাফত মজলিসের সভাপতি আব্দুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা বলেন, সীমান্তে বাংলাদেশি নাগরিকদের ওপর নির্যাতন, হত্যা এবং জোরপূর্বক পুশইনের ঘটনা দেশের সার্বভৌমত্ব ও মানবাধিকারের জন্য হুমকিস্বরূপ। এসব ঘটনার বিরুদ্ধে জাতীয় ঐক্য গড়ে তোলার পাশাপাশি কার্যকর কূটনৈতিক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তারা। সমাবেশ থেকে সীমান্ত হত্যা বন্ধ, অবৈধ পুশইন প্রতিরোধ এবং সীমান্তে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি জোর দাবি জানানো হয়। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন এবং দেশের স্বাধীনতা ও মর্যাদা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST