November 13, 2026, 1:18 am
Title :
ফুলবাড়ীতে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন  নওগাঁর তিন উপজেলায় ‘ফ্লাই গো লজিস্টিক পার্সেল ও কুরিয়ারের এজেন্ট শাখার শুভ উদ্বোধন নওগাঁ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, দুর্ভোগে ৫০ পরিবার ফুলবাড়ীতে জাতীয় সমবায় দিবস পালিত সীতাকুন্ডে আইআইইউসি সংলগ্ন সড়কে অবৈধ পার্কিং ও দখল উচ্ছেদে অভিযান ১৫ মামলায় জরিমানা ৫৫ হাজার টাকা নওগাঁর ধামুইরহাটে ট্রাক- মোটরসাইকেলের মুখোমূখী সংঘর্ষে এক তরুন নিহত। নওগাঁয় চুরি হওয়া মোটরসাইকেল ৩ দিন পর উদ্ধার, তৎসঙ্গে চোর ও আটক নওগাঁর নিয়ামতপুরে ৩০ লিটার চোয়ানি বা চোলাইমদসহ ২ জন আটক নওগাঁয় ৯ লাখ ১৩ হাজার টাকা ছিনতাই, রাতভর অভিযানে ৩ জন গ্রেপ্তার; উদ্ধার ৯ লাখ ৩ হাজার টাকা পা দিয়ে লিখে জিপিএ-৫ পাওয়া রাব্বির পাশে ইউএনও

ফুলবাড়ীতে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন 

  • Update Time : Thursday, November 12, 2026
  • 38 Time View

মাহবুব লিটু, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি :

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ২০২৬-২৭ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমে চাষাবাদের জন্য উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা কৃষি অফিস চত্বরে বীজ ও সার বিতরণ কার্যক্রমের আয়োজন করে উপজেলা কৃষি অফিস। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হাসান। এসময় উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মিজানুর রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুশান্ত কুমার রায়, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শিশির কুমার, উপজেলা বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান হাসু, উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণসহ বিভিন্ন এলাকার প্রান্তিক কৃষকগণ উপস্থিত ছিলেন। 

উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, কৃষি প্রণোদনা কর্মসূচি আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হলো। এ কর্মসূচীর আওতায় উপজেলার ৪ হাজার কৃষকের মাঝে এক কেজি করে সরিষা বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার দ্রুত বিতরণ করা হবে। 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST