
রিজওয়ান, নওগাঁ। নওগাঁর মান্দায় ৪৯ নওগাঁ ৪ মান্দা আসনের সংসদ সদস্য ডাঃ ইকরামুল বারী টিপু পক্ষ থেকে ১১৭ টি অসহায় পরিবারের মাঝে শুকনো খাবারের প্যাকেট বিতরণ করা হয়েছে,গত সোমবার বিকেলে মান্দা উপজেলা হল রুমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের বরাদ্দকৃত এসব প্যাকেটে ছিল চাল, ডাল, তেল, চিনি ও লবণসহ দৈনন্দিন প্রয়োজনীয় শুকনো খাদ্য উপকরণ। বিতরণ কার্যক্রম চলাকালে জামিল হোসেন বলেন, “সমাজের যে কোনো বিপদে অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের সকলের নৈতিক দায়িত্ব। সমাজের অসহায় মানুষের কষ্ট লাঘবে সরকারের পাশাপাশি আমাদের নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা রাখা প্রয়োজন।” শুকনো খাবার পেয়ে উপকারভোগীদের মুখে ফুটে ওঠে আনন্দের হাসি। অনেকেই জানান, এই সহায়তা তাদের দৈনন্দিন সংকট মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার আরিফুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মান্দা উপজেলা ছাত্রদল, নূর এনায়েত মোহম্মদ নুরুজ্জামান হারুন।
Leave a Reply